Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

বেদীর প্রয়াণে মিলে গেল রাজনীতি ও ক্রিকেট, শোকবার্তা মোদী-শাহের

ভারতীয় ক্রিকেটে চাকিং বিতর্কে মুখ খুলেছিলেন বেদী। তিনি বলতেন, যে বোলার বল ছোড়ে, সে কোনও বোলারই নয়।

বেদীর প্রয়াণে মিলে গেল রাজনীতি ও ক্রিকেট, শোকবার্তা মোদী-শাহের

শেষ আপডেট: 23 October 2023 19:24

দ্য ওয়াল ব্যুরো: বিষান সিং বেদীর প্রয়াণে ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া। বাঙালির সেরা উৎসবের দিনে এমন লোকপ্রিয় ক্রিকেটারের জীবনাবসান যেন বিনা মেঘে বজ্রপাতের মতোই। তিনি ছিলেন বিতর্কিতও। অন্যায়কে কোনওদিন বরদাস্ত করেননি।

ভারতীয় ক্রিকেটে চাকিং বিতর্কে মুখ খুলেছিলেন বেদী। তিনি বলতেন, যে বোলার বল ছোড়ে, সে কোনও বোলারই নয়। ভারতীয় ক্রিকেটে যত নামী স্পিনার এসেছে, সবাইকে পরামর্শ দিয়ে গিয়েছেন বেদী।

এই মহান ক্রিকেটারের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন দেশের রাজনীতির শীর্ষ ব্যক্তিত্বরা। তিনি ক্রিকেটের সঙ্গে রাজনীতি মিলিয়ে দিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ‘‘বিষান সিং বেদীর দুর্দান্ত বোলিংয়ে একাধিক চিরস্মরণীয় জয় পেয়েছে ভারত। ভবিষ্যৎ প্রজন্মকেও তিনি অনুপ্রাণিত করেছেন। তাঁর পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই।’’

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি স্পিনার বিষান সিং বেদীর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। এই দুঃসময়ে তাঁর পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাতে চাই।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর আবেগতাড়িত হয়ে গিয়েছেন। তিনি লিখেছেন, আমি যখন দিল্লির হয়ে রঞ্জি খেলতাম, সেইসময় উনি কোচ ছিলেন। আমি ওঁর সান্নিধ্যে আসতে পেরে ধন্য হয়েছিলাম।

বেদী মানেই নানা ঘটনার সমারোহ। তিনি দেশের অধিনায়কত্ব থেকে সরে যেতেই সুনীল গাভাসকার নেতৃত্ব পান। বেদী বহু ক্রিকেটারের সমালোচনা যেমন করেছিলেন, আবার কাছেও টেনে নিয়েছিলেন অনেককেই।


```