আই লিগ জয়ীদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামছে ইস্টবেঙ্গল, খেলবেন চিমা
দ্য ওয়াল ব্যুরো: এর আগের দুটি প্রস্তুতি ম্যাচেই জিতেছে ইস্টবেঙ্গল (East Bengal) বাহিনী। এবার তৃতীয় প্র্যাকটিস ম্যাচেও আত্মবিশ্বাসী মানালো দিয়াজের ছেলেরা। ভাস্কো স্পোর্টস ক্লাব, সালগাওকর এফসি-র বিরুদ্ধে জয়ের পরে বুধবার নামবে গোকুলাম কেরলের ব
শেষ আপডেট: 19 October 2021 18:06
দ্য ওয়াল ব্যুরো: এর আগের দুটি প্রস্তুতি ম্যাচেই জিতেছে ইস্টবেঙ্গল (East Bengal) বাহিনী। এবার তৃতীয় প্র্যাকটিস ম্যাচেও আত্মবিশ্বাসী মানালো দিয়াজের ছেলেরা। ভাস্কো স্পোর্টস ক্লাব, সালগাওকর এফসি-র বিরুদ্ধে জয়ের পরে বুধবার নামবে গোকুলাম কেরলের বিপক্ষে, তারা আই লিগের সেরা দলও।
ডন বস্কো স্কুলের মাঠে প্র্যাকটিস ম্যাচে নামবেন হীরা, রফিকরা। ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত ফুটবলারকেই দেখে নিতে চান স্প্যানিশ কোচ। লাল-হলুদ জার্সিতে এখনও প্রস্তুতি ম্যাচে দেখা যায়নি ড্যানিয়েল চিমা চুকুকে। বুধবার নাইজেরিয়ান স্ট্রাইকারকে মাঠে নামতে দেখা যাবে। তাঁকে বলা হচ্ছে গোলমেশিন।
আরও পড়ুন: শ্রীনাথ ও হরভজনের মুকুটে নতুন পালক, পেলেন এমসিসি-র আজীবন সদস্যপদ
গোকুলাম কেরালা এফসি দলের দায়িত্বে ইতালির কোচ ভিনসেঞ্জো আলবার্তো অ্যানেস। চার বিদেশি শরিফ মহম্মদ, রহিম ওসুমানু, বৌবা আমিনিউ এবং চিসম এলভিস রয়েছেন। তাদের হারানো কঠিনই, মানছেন লাল হলুদের তারকা মার্সেলাও।
মাঠে নামার আগে অস্ট্রেলিয়ান ডিফেন্ডার টমিস্লাভ মার্সেলা বলেন, ‘‘আই লিগ চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে নামছি। লড়াইটা বেশ কঠিনই হবে। ওরা গত বছর চ্যাম্পিয়ন হওয়ায় আমাদের কাজটা সহজ হবে না। প্রথম ম্যাচের থেকে দ্বিতীয় ম্যাচে আমরা ভালো খেলেছি। আশা করব, যত দিন এগবে আমাদের পারফরম্যান্স আরও ভাল হবে।’’
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'