Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ধর্ষণের দায়ে ব্রাজিলেও জেল খাটতে হবে ফুটবলার রবিনহোকে

৪০ বছরের রবিনহোকে ধর্ষণের দায়ে ইতালিতে ৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০১৩ সালে এসি মিলানে খেলার সময় দলবদ্ধ হয়ে ধর্ষণে অংশ নেওয়ার অপরাধে শাস্তি দেন ইতালির আদালত।

ধর্ষণের দায়ে ব্রাজিলেও জেল খাটতে হবে ফুটবলার রবিনহোকে

শেষ আপডেট: 21 March 2024 14:03

দ্য ওয়াল ব্যুরো: ব্রাজিলের একটি আদালতের প্রায় সব বিচারকই একমত এবং রায় দিয়েছেন যে, ইতালিতে প্রাক্তন এসি মিলান এবং ব্রাজিল তারকা রবিনহোকে যে কারাদণ্ড দেওয়া হয়েছে, সেটা ব্রাজিলেও কার্যকর হবে। 

সেই সঙ্গে তারা রায়ে জানিয়েছে, রবিনহোকে ব্রাজিলে অবশ্যই ৯ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। কোনওভাবেই সেটি অগ্রাহ্য করতে পারবেন না।

রবিনহো রিয়াল মাদ্রিদ এবং ম্যানসিটির জার্সিতেও খেলেছিলেন। ব্রাজিলের সুপিরিয়র কোর্ট অব জাস্টিস ৯-২ ভোটে রবিনহোর বিরুদ্ধে এই রায় দিয়েছেন।

৪০ বছরের রবিনহোকে ধর্ষণের দায়ে ইতালিতে ৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০১৩ সালে এসি মিলানে খেলার সময় ধর্ষণের অপরাধে শাস্তি দেন ইতালির আদালত। প্রসঙ্গত, নয়বছর আগে ইতালির মিলানে নাইট ক্লাবে আলবানিয়ার এক মহিলাকে ধর্ষণ করেছিলেন ব্রাজিলীয় সুপারস্টার। 

ইতালি তাদের দেশেই রবিনহোকে কারাদণ্ডের শাস্তি কার্যকরের চেষ্টা করেছিল। যদিও ব্রাজিল নিজ দেশের নাগরিকদের অন্য দেশে প্রত্যার্পণ করে না। কিন্তু তাতেও রবিনহোর মুক্তি মিলছে না। তাঁকে শাস্তি ভোগ করতে হবে নিজ দেশেই।

রবিনহোর আইনজীবী হোসে এদুয়ার্দো রাঙ্গেল ডি অ্যালকিম জানান, তিনি রবিনহোর প্রতি ব্রাজিল সুপ্রিম কোর্টের দেওয়া এই আদেশের বিষয়ে আপিল করবেন। একই সঙ্গে তিনি কোর্টের কাছে আবেদন করবেন, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন প্রাক্তন এই খেলোয়াড়কে গ্রেফতার করা না হয়।


```