কলম্বিয়ার কাছে হোঁচট খেল ব্রাজিল, টানা ২৪ ম্যাচ অপরাজেয় মেসিরা
দ্য ওয়াল ব্যুরো: টানা ম্যাচ জিতছিল ব্রাজিল (Brazil), থমকে গেল তারা। সাম্বা ফুটবলকে আটকে দিল কলম্বিয়া (Columbia)।
কলম্বিয়ার বারাংকিইয়ায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এতে টানা ৯ জয়ের পরে অবশেষে পয়েন্ট ভাগাভাগি করেছে তিতের দ
শেষ আপডেট: 11 October 2021 15:34
দ্য ওয়াল ব্যুরো: টানা ম্যাচ জিতছিল ব্রাজিল (Brazil), থমকে গেল তারা। সাম্বা ফুটবলকে আটকে দিল কলম্বিয়া (Columbia)।
কলম্বিয়ার বারাংকিইয়ায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এতে টানা ৯ জয়ের পরে অবশেষে পয়েন্ট ভাগাভাগি করেছে তিতের দল।
গত খেলায় ভেনেজুয়েলার বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণ এক জয় তুলে নিয়েছিল ব্রাজিল। এবারও শেষের দিকে তারা আক্রমণে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু গোলের দেখা পায়নি।
ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে দাপট দেখাতে পারেনি ব্রাজিল। কলম্বিয়া ১২টি শট নিয়েছে, যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। ব্রাজিলের ৯ শটেও ৪টিই লক্ষ্যে। তবে আসল কাজ হয়নি।
আরও পড়ুন: রাজার প্রত্যাবর্তন, ধোনির ব্যাটিং দেখে চেয়ার ছেড়ে লাফালেন কোহলি
এদিকে, টানা ৯ জয়ের পর পাওয়া এই ড্রয়ে ১০ ম্যাচে ২৮ পয়েন্ট ব্রাজিলের। অবশ্য পয়েন্ট তালিকায় শীর্ষেই রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এক ম্যাচ বেশি খেলে কলম্বিয়া ১৫ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে।
আগের ম্যাচে দারুণ খেলেও প্যারাগুয়ের বিপক্ষে জয় তুলে নিতে পারেনি আর্জেন্টিনা। তবে এবার লিওনেল মেসি দলকে সামনে থেকেই নেতৃত্ব দিলেন। গোল করে দলকে এগিয়ে দিলেন। পুরো ম্যাচেই স্বপ্রতিভ ছিলেন আর্জেন্টাইন খুদেরাজ। তাতে উরুগুয়েকে উড়িয়ে দিয়ে জয়ে ফিরেছে আলবিসেলেস্তেরা।
বুয়েনস আয়ারসে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৩-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। মেসি দলকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন রডরিগো ডি পল। দ্বিতীয়ার্ধে গোল করেন লাউতারো মার্তিনেস।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'