Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

রঞ্জি ফাইনালে ব্যাটিং বিপর্যয় বাংলার, ঘরের মাঠে চিন্তায় মনোজরা

দ্য ওয়াল ব্যুরো: ৩৪ বছর পর ইডেনে রঞ্জি (Ranji final) জেতার সুযোগ রয়েছে বাংলা (Bengal) দলের। কিন্তু শুরুতেই বিপাকে পড়ল মনোজরা। তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বাংলার ব্যাটিং লাইনআপ। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে তখন বাংলার স্কোর ৩৯ রান। মাত্র ১৫

রঞ্জি ফাইনালে ব্যাটিং বিপর্যয় বাংলার, ঘরের মাঠে চিন্তায় মনোজরা

শেষ আপডেট: 16 February 2023 05:50

দ্য ওয়াল ব্যুরো: ৩৪ বছর পর ইডেনে রঞ্জি (Ranji final) জেতার সুযোগ রয়েছে বাংলা (Bengal) দলের। কিন্তু শুরুতেই বিপাকে পড়ল মনোজরা। তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বাংলার ব্যাটিং লাইনআপ। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে তখন বাংলার স্কোর ৩৯ রান। মাত্র ১৫ ওভারেই ৫ উইকেট হারিয়ে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ধুঁকছে বাংলা।

এদিন টস জিতে বাংলাকে প্রথম ব্যাট করতে পাঠায় সৌরাষ্ট্র। কিন্তু জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়াদের পেসের সামনে প্রবল চাপে পড়ে গেছে বাংলা। ইডেনে বাংলার হয়ে অভিষেক হয় সুমন্ত গুপ্তার। কিন্তু অভিষেক ম্যাচে ওপেনার সুমন্তর ব্যাট থেকে রান এল না। মাত্র ১ রান করে আউট হন তিনি।

বাংলার অন্য ওপেনার অভিমন্যু ঈশ্বরণও ০ রানে আউট হয়ে যান। শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন সুদীপ ঘরামিও। সেমিফাইনালে অনুষ্টুপ মজুমদার ব্যাট হাতে আগুন ধরিয়েছিলেন মাঠে। সেই অনুষ্টুপও এদিন মাত্র ১৬ রান করে আউট হন। বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি ৭ রানে আউট হন।

এদিন মাঠে ছিল চাঁদের হাট। অরুণ লাল থেকে শুরু করে ছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বিনামূল্যে ফাইনাল দেখার সুযোগ করে দিয়েছে সিএবি। উৎসাহী ক্রিকেটপ্রেমীরাও মাঠে এসেছেন সকাল সকাল। এখন দেখার ঘুরে দাঁড়াতে পারে কিনা মনোজরা।

লক্ষ্মীবারেই নামছে লক্ষ্মীর বাংলা, ঘরের মাঠে রঞ্জি খেতাবই পাখির চোখ মনোজদের


```