Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

শাহরুখ-প্রীতি জিন্টাদের ডেকে পাঠাল বিসিসিআই, দিল্লির হয়ে থাকছেন সৌরভ, কী নিয়ে বৈঠক

আগামী মরশুমে আইপিএলের মেগা নিলাম হতে পারে। সেই নিয়ে আগাম পরিকল্পনা নেওয়ার কারণেই ওই বৈঠকের আয়োজন বলে সূত্রের খবর।

শাহরুখ-প্রীতি জিন্টাদের ডেকে পাঠাল বিসিসিআই, দিল্লির হয়ে থাকছেন সৌরভ, কী নিয়ে বৈঠক

শেষ আপডেট: 1 April 2024 18:23

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তারা আইপিএলের ফ্রাঞ্চাইজি মালিকদের ডেকে পাঠিয়েছেন। তাঁদের আগামী ১৬ এপ্রিল আমদাবাদে বৈঠকে ডেকেছেন। সেদিন আবার মোতেরা স্টেডিয়ামে খেলবে গুজরাত টাইটানস ও দিল্লি ক্যাপিটালস। সেই কারণেই ওই বৈঠকের মেজাজ অন্যরকম হতে পারে।

আগামী মরশুমে আইপিএলের মেগা নিলাম হতে পারে। সেই নিয়ে আগাম পরিকল্পনা নেওয়ার কারণেই ওই বৈঠকের আয়োজন বলে সূত্রের খবর। এমনকী ফ্রাঞ্চাইজিগুলিতে মোট কতজন ক্রিকেটারকে রেখে দেওয়া হতে পারে, সেই নিয়ে নির্দেশিকা দেওয়া হবে। অনেকে প্রস্তাব দিতে পারেন, সর্বোচ্চ চারজন তারকাকে রিটেন করা যাবে। কেউ বলছেন ওই সংখ্যাটি আটজন করা হতে পারে।

বোর্ডের ডাকা বৈঠকে হাজির থাকবেন কেকেআরের পক্ষে শাহরুখ খান, কিংস পাঞ্জাবের হয়ে মালকিন প্রীতি জিন্টা, দিল্লি থেকে পার্থ জিন্দাল না থেকে পাঠানো হতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তিনি দিল্লি দলের ডিরেক্টর পদে রয়েছেন।

ফ্রাঞ্চাইজির হাতে ঠিক কতটা ক্ষমতা দেওয়া হবে, সেই নিয়েও আলোচনা হবে। নিলামে দেখা যায় এক অনামী সাধারণ ক্রিকেটারের জন্য কোটি কোটি টাকা ঢালছে, তার একটি যুক্তিসঙ্গত নকশা তৈরি হবে। ক্রিকেটারের সাম্প্রতিক পারফরম্যান্সের ওপর তাঁর দর ঠিক হবে।

পাশাপাশি রাইট টু ম্যাচ কার্ডকে ফিরিয়ে আনা যায় কিনা, সেটিও ভেবে দেখছে আয়োজক বোর্ড। নিলামে কতজন বিদেশিকে রিলিজ করা হবে, আবার ধরে রাখা যাবে, তার একটি কার্ড থাকত ফ্রাঞ্চাইজিগুলির কাছে। ২০২১ সালে সেটি উঠে গিয়েছিল, তাকে ফিরিয়ে আনা হবে। তা হলে অন্য ফ্রাঞ্চাইজিগুলিও জানতে পারবে বাকি দলগুলি বিদেশি নিয়ে ঠিক কী ভাবছে।


```