Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

দুরন্ত শাকিব, ওমানকে হারিয়ে চলতি বিশ্বকাপে টিকে থাকল বাংলাদেশ

দ্য ওয়াল ব্যুরো: ঘাম দিয়ে অবশেষে জ্বর নামল। ডু অর ডাই ম্যাচে ভয় ধরিয়ে দিয়েছিলেন শাকিবরা। দোলাচল চলছিল, আদৌ বাংলাদেশ (Bangladesh) টিকে থাকতে পারবে টোয়েন্টি ২০ বিশ্বকাপে (T20WorldCup)? শেষমেশ ওমানকে ২৬ রানে হারিয়ে টিকে থাকল ওপার বাংলার দল।

দুরন্ত শাকিব, ওমানকে হারিয়ে চলতি বিশ্বকাপে টিকে থাকল বাংলাদেশ

শেষ আপডেট: 19 October 2021 18:43

দ্য ওয়াল ব্যুরো: ঘাম দিয়ে অবশেষে জ্বর নামল। ডু অর ডাই ম্যাচে ভয় ধরিয়ে দিয়েছিলেন শাকিবরা। দোলাচল চলছিল, আদৌ বাংলাদেশ (Bangladesh) টিকে থাকতে পারবে টোয়েন্টি ২০ বিশ্বকাপে (T20WorldCup)? শেষমেশ ওমানকে ২৬ রানে হারিয়ে টিকে থাকল ওপার বাংলার দল। প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ তুলেছিল ২০ ওভারে ১৫৩ রান। বিনিময়ে ওমান ২০ ওভারে থেমেছে ১২৭ রানে। ব্যবধান অনেক মনে হলেও জয় নিয়ে শঙ্কা ছিল বাংলাদেশের। যেভাবে ফিল্ডাররা ক্যাচ মিস করেছেন, তাতে ভয় ছিলই। সেদিক থেকে এই জয় তাদের কাছে টাটকা বাতাস। আরও পড়ুন: আই লিগ জয়ীদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামছে ইস্টবেঙ্গল, খেলবেন চিমা বাংলাদেশের সংগ্রহটা আহামরি কিছু ছিল না। তবে ১৫৩ রান ওমানের জন্য যথেষ্ট হওয়ারই কথা। বাংলাদেশ ইনিংসে ভাল খেলেছেন ওপেনার মহম্মদ নায়িম, তিনি করেছেন ৫০ বলে ৬৪। মেরেছেন তিনটি চার ও চারটি ছয়। পাশাপাশি আরও একবার নিজের জাত চিনিয়েছেন নামী তারকা শাকিব আল হাসান, তিনি ব্যাট হাতে ২৯ বলে ৪২ রান করেছেন, মেরেছেন ছয়টি চার। বাকিদের মধ্যে দুই অঙ্কের রানে যেতে পেরেছেন মাহমুদোল্লা, তিনি করেছেন ১৭। ওমানও ভাল শুরু করেছিল। ওপেনার প্রবাসী ভারতীয় জ্যোতিন্দর সিং যতক্ষণ ছিলেন, মনে হচ্ছিল ওমান খুব সহজেই রানটা তাড়া করবে। দুটি ক্যাচ ফেলে বাংলাদেশের ফিল্ডাররাও ওমানের জন্য কাজটা সহজ করে দিয়েছিলেন প্রায়। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতার সঙ্গে পেরে ওঠেনি ওমানের ক্রিকেটাররা। ২৬ রানে জিতে বৈতরণী পেরিয়েছে। দলের হয়ে ব্যাটে-বলে দারুণ খেলেছেন শাকিব। তিনি বল হাতে তিন উইকেট নিয়েছেন। ম্যাচের সেরা হন তিনিই। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'  

```