Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

রবিবার ফাইনালে থাকবেন বিশ্বজয়ী অধিনায়করা, আকাশে ঘুরবে বায়ুসেনা, থাকছে আরও চমক

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে মেগা দ্বৈরথে হাজির থাকবেন দু’দেশের প্রধানমন্ত্রী মোদী ও অ্যান্টনি অ্যালবানিজ।

রবিবার ফাইনালে থাকবেন বিশ্বজয়ী অধিনায়করা, আকাশে ঘুরবে বায়ুসেনা, থাকছে আরও চমক

শেষ আপডেট: 17 November 2023 15:54

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে রবিবার বিশ্বকাপ ফাইনালে নানা চমক থাকছে। আইসিসি আমন্ত্রণ জানিয়েছে বিশ্বজয়ী অধিনায়কদের। ১৯৭৫ সাল থেকে শুরু হওয়া বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়কদের মিলনমেলা হতে চলেছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ভারতের দুই প্রাক্তন বিশ্বসেরা অধিনায়ক কপিল দেব ও এম এস ধোনিও থাকবেন অনুষ্ঠানে।

বেসরকারী টিভি চ্যানেল চাইছে কপিল, ধোনি ও সৌরভকে দিয়ে ওই ম্যাচের ধারাভাষ্য দেওয়ানো। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে মেগা দ্বৈরথে হাজির থাকবেন দু’দেশের প্রধানমন্ত্রী মোদী ও অ্যান্টনি অ্যালবানিজ।  খেলা শেষে প্রধানমন্ত্রী মোদী দু’দলের ক্রিকেটারদের হাতে পুরস্কার তুলে দেবেন।  

পাশাপাশি অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লসও থাকতে পারেন মেগা ফাইনালে। এছাড়াও উপস্থিত থাকার কথা আট রাজ্যের মুখ্যমন্ত্রীর।

রোহিত-বিরাট-শামিদের লড়াইয়ের সাক্ষী থাকতে হাজির হতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকী রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি ও রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসও থাকবেন। অনুষ্ঠানে গান গাইবেন অরিজিৎ সিং, প্রীতমসহ ব্রিটিশ গায়িকা ডুয়া লিপার।

বিশ্বকাপ ফাইনালের সেরা আকর্ষণ ভারতীয় বায়ুসেনার ‘সূর্যকিরণ অ‌্যারোবেটিক টিমের’ শো। ফাইনালের ১০ মিনিট আগে শুরু হবে এই অনুষ্ঠান। গুজরাট প্রতিরক্ষা দফতরের ব্যবস্থাপনায় এই অভিবন অনুষ্ঠান হবে। মোট ন’টি বায়ুসেনার বিমান এই অ্যাক্রোবেটিক শো দেখাবে আকাশে।


```