Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

IPL 2025: ‘বোলারদের মনোবিদ প্রয়োজন’, ব্যাটসম্যান-বান্ধব নিয়ম ও উইকেটের সমালোচনায় অশ্বিন

আইপিএল শুরুর আগে গুজরাত টাইনটানসের অধিনায়ক শুভমান গিল জানিয়েছিলেন, তাঁর অনুমানের কথা। শুভমানের বক্তব্য ছিল, এবারের টুর্নামেন্টে যে কোনও টিম তিনশোর উপর রান করতে চলেছে।

IPL 2025: ‘বোলারদের মনোবিদ প্রয়োজন’, ব্যাটসম্যান-বান্ধব নিয়ম ও উইকেটের সমালোচনায় অশ্বিন

আর অশ্বিন

শেষ আপডেট: 27 March 2025 16:53

দ্য ওয়াল ব্যুরো: বোলারদের মনোবিদ প্রয়োজন। চলতি আইপিএলের পিচের চরিত্র ও একাধিক নিয়ম বদল ব্যাটসম্যানদের পক্ষে থাকায় বোলারদের হয়ে এমন নজিরবিহীন সওয়াল করলেন রবিচন্দ্র অশ্বিন।

আইপিএল শুরুর আগে গুজরাত টাইনটানসের অধিনায়ক শুভমান গিল জানিয়েছিলেন, তাঁর অনুমানের কথা। শুভমানের বক্তব্য ছিল, এবারের টুর্নামেন্টে যে কোনও টিম তিনশোর উপর রান করতে চলেছে। এই বিষয়টিকেই এবার বোলারদের দৃষ্টিকোণ থেকে দেখতে চেয়েছেন অশ্বিন। যিনি চেন্নাই সুপার কিংসের হয়ে এবার আইপিএলে কামব্যাক করলেও গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

বোলার ও ব্যাটসম্যানদের লড়াই নিয়ে অশ্বিন বলেন, ‘লোকে ভাবছে, বোলাররা ডিফেন্সিভ হয়ে পড়ছে। কিন্তু আমার মনে হয়, বোলারদের ব্যক্তিগত মনোবিদ রাখা প্রয়োজন। আমি সত্যি এটা বিশ্বাস করি।‘

এরপর নিজের বক্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, ‘বেশ কিছু ক্ষেত্রে বল করা অসম্ভব হয়ে পড়ছে। কেউ ফুল টস দেওয়া-না দেওয়া নিয়ে কথা বলবে। কিন্তু এটা ভুলে গেলে চলবে না, চাহাল সাই সুদর্শনকে ফুলটস দেওয়ার পরেও মাত্র এক রান খাচ্ছিল।‘

ক্রিকেটের চালু ধারণায় ফুলটসকে সমালোচনার নজরে দেখা হলেও তা মানতে নারাজ ভারতের প্রাক্তন স্পিনার। সাম্প্রতিক সময়ে বোলারদের কৌশল বদলে যাচ্ছে বলে বিশ্বাস তাঁর। বললেন, ‘ফুলটস সবসময় খারাপ ডেলিভারি নয়। বেশ কয়েকটি পিচে বল মাটিতে পড়ার পর ব্যাটসম্যানদের পক্ষে খেলা ফুলটসের চেয়ে সহজ। আমরা আগে জেনেছিলাম ফুলটস বল খেলা খুব সহজ। কিন্তু এমন বেশ কিছু ক্রিজ আছে, যেখানে বল ফুলটসের চেয়ে সহজে ব্যাটে আসে।‘

উল্লেখ্য, চলতি আইপিএলের প্রথম পাঁচটি ম্যাচের দু’ইনিংসেই লাফিয়ে লাফিয়ে রান উঠেছে। যার মধ্যে তিনটি ম্যাচে উঠেছে দুশোর উপর রান। পাটা, নির্বিষ পিচ এর আরেকটা কারণ। পাশপাশি ‘ইমপ্যাক্ট প্লেয়ারে’র নিয়মও আমূল বদলে দিয়েছে আইপিএলের রণকৌশল।

প্রসঙ্গত, অশ্বিন চলতি মরশুমে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামছেন। জিতেছেন পাঁচটি আইপিএল খেতাব। টুর্নামেন্ট শুরুর আগে একটি সাক্ষাৎকারে অশ্বিন জানান, ধোনির জন্যই তিনি সিএসকে-তে ফিরে এসেছেন।


```