Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

করাচি দিয়েছিল হেয়ার ড্রায়ার, লাহোর থেকে শাহিন আফ্রিদি পেলেন সোনায় মোড়া আইফোন

পিএসএলের প্রতিদ্বন্দ্বিতা যেমনই হোক না কেন, সবকিছু ছাপিয়ে শিরোনামে উঠে এসেছে পুরস্কারের ধরন।

করাচি দিয়েছিল হেয়ার ড্রায়ার, লাহোর থেকে শাহিন আফ্রিদি পেলেন সোনায় মোড়া আইফোন

শাহিন আফ্রিদি

শেষ আপডেট: 21 April 2025 17:24

দ্য ওয়াল ব্যুরো: পিএসএলের প্রতিদ্বন্দ্বিতা যেমনই হোক না কেন, সবকিছু ছাপিয়ে শিরোনামে উঠে এসেছে পুরস্কারের ধরন। এর আগে করাচি কিংস মুলতান সুলতানসের বিরুদ্ধে লড়াই জিতে ম্যাচের সেরা ইংল্যান্ডের ক্রিকেটার জেমস ভিন্সকে হেয়ার ড্রায়ারের স্মারক উপহার দেয়।

এবার চর্চায় লাহোর কলন্দর্স। দলের অধিনায়ক, পাকিস্তানের অন্যতম পেসার শাহিন শাহ আফ্রিদিকে ২৪ ক্যারট সোনায় মোড়া আইফোন উপহার দিয়েছে লাহোরের ফ্র্যাঞ্চাইজি। মডেলের নাম আইফোন ১৬ প্রো। যা দেখে সতীর্থদের চোখ ছানাবড়া। অনেকের মুখই বিস্ময়ে ‘হাঁ’ হয়ে যায়। হতবাক চোখে তাকিয়ে থাকেন তাঁরা। আফ্রিদিও কিংকর্তব্যবিমূঢ়! কী বলবেন বুঝে উঠতে পারছিলেন না। হাতে এমন দামি উপহার পেয়ে শুধু বলে ওঠেন, ‘এটা বেশি ভারী কিন্তু!’ বন্ধু, সহযোদ্ধা হ্যারিস রউফ যদিও মনের ভাব চেপে রাখতে পারেননি। জানিয়ে দেন, ‘এটা সত্যি অন্যায়!’

প্রসঙ্গত, এর আগে ‘ম্যাচ অফ দ্য ম্যাচে’র খেতাব হিসেবে হেয়ার ড্রায়ার দিয়ে শিরোনামে এসেছিল পিএসএলের দল করাচি কিংস।  ন্যাশনাল স্টেডিয়ামে ওই খেলায় মুখোমুখি হয় করাচি ও মুলতান। এই দ্বৈরথে শেষ হাসি হাসে করাচি বাহিনী। মহম্মদ রিজওয়ানের সেঞ্চুরির সৌজন্যে মুলতান ৩ উইকেট হারিয়ে ২৩৪ রান তোলে। পরে রান তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে টার্গেট পেরোয় করাচি। শতরান করে ম্যাচের সেরা হন ইংল্যান্ডের ব্যাটসম্যান জেমস ভিন্স। মারেন ১৪টি চার, ৪টি ছয়। যার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারও নির্বাচিত হন। আর হাতে আসে বিচিত্র পুরস্কার।

পরে সোশ্যাল মিডিয়ায় ভিন্সের হাতে তুলে দেওয়া পুরস্কারের ভিডিও আপলোড করে করাচির ফ্র্যাঞ্চাইজি। যা নিয়ে ছড়িয়ে পড়ে মিম, উড়তে থাকে চটুল মন্তব্য। একজন বলেন, ‘পরের বার রুটি তৈরির যন্ত্র (Roti Maker) দিও।‘ আরেকজনের মন্তব্য, ‘না, রুটি মেকার নয়। পরের ম্যাচে লাঞ্চ বক্স দেওয়া হোক।‘ কেউ ঠেস মেরে লেখেন, ‘হেয়ার ড্রায়ার পাকিস্তানে সত্যি সুলভ নয়, বেশ দামিও বটে।‘ আবার পাকিস্তানের একজন বলেন, ‘আপনারা কি পিএসএলের বিজ্ঞাপন সারছেন না পাকিস্তানের অপমান করছেন?’


```