Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'স্বপ্ন থেকে বাস্তব', নিজের ক্লাবের সাফল্যে উচ্ছ্বসিত অভিষেক

আবির্ভাবের কয়েক বছরের মধ্যেই ইতিহাস সৃষ্টি করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandopadhyay) দল ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)।

'স্বপ্ন থেকে বাস্তব', নিজের ক্লাবের সাফল্যে উচ্ছ্বসিত অভিষেক

শেষ আপডেট: 27 April 2025 17:20

দ্য ওয়াল ব্যুরো: আবির্ভাবের কয়েক বছরের মধ্যেই ইতিহাস সৃষ্টি করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandopadhyay) দল ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। মোহনবাগানকে আই লিগ জেতানো কোচ কিবু ভিকুনার হাতে দলের দায়িত্ব তুলে দিয়ে আগেই চমক দিয়েছিল এই দল। শেষ কলকাতা লিগেও তারা চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়েছিল। এবার তারা হয়েছে আই লিগ-২ চ্যাম্পিয়ন (I League-2 Champion)।

গত শনিবার আইজলের মাঠে চানমারি এফসিকে ১–০ গোলে হারিয়ে আই লিগ-২-তে চ্যাম্পিয়ন হয়েছে ডায়মন্ড হারবার। তারে আগে একই মরশুমে আই লিগ থ্রি-ও চ্যাম্পিয়ন হয়েছিল কিবুর ছাত্ররা। একই মরশুমে আই লিগের দু’টি সংস্করণে এর আগে চ্যাম্পিয়ন হতে পারেনি আর কোনও ক্লাব। এবার ডায়মন্ড হারবার এফসি খেলবে আই লিগে।

চ্যাম্পিয়ন হয়ে গেলেও আরও একটি ম্যাচ বাকি ছিল ডায়মন্ড হারবারের। শনিবার সেই ম্যাচে নৈহাটি স্টেডিয়ামে এফসি বেঙ্গালুরুকেও হারিয়ে দিয়েছে কিবুর ছাত্ররা। ওই ম্যাচের পর ডায়মন্ড হারবারের সাংসদ তথা ডিএইচএফসির কর্ণধার অভিষেক বন্দোপাধ্যায় দলকে শুভেচ্ছা জানিয়েছেন।

ইন্সটাগ্রামে দলকে শুভেচ্ছা জনিয়ে অভিষেক লেখেন, 'আই লিগ-২-এর 'স্বপ্ন থেকে বাস্তব -ডিএইচএফসি এই মুহূর্ত আমাদের। আর এটা সবে শুরু। প্রতিটি ঘামের বিন্দু, প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি মুহূর্ত আমাদের এখানে নিয়ে এসেছে। ডায়মন্ড হারবার এফসি চ্যাম্পিয়ন। বাংলার গর্ব ডিএইচএফসি।'

এই পোস্টের সঙ্গে আই লিগ-২ চ্যাম্পিয়নশিপ ট্রফি-সহ নিজের ছবিও পোস্ট করেছেন অভিষেক।


```