Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

Saraswati Puja 2026: রাত পোহালেই সরস্বতী পুজো, জেনে নিন তিথি ও অন্যান্য গুরুত্বপূর্ণ নিয়ম

রাত পোহালেই সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমী। ২০২৬ সালের সরস্বতী পুজোর তিথি, শুভ সময় এবং নিয়ম জেনে নিন।

Saraswati Puja 2026: রাত পোহালেই সরস্বতী পুজো, জেনে নিন তিথি ও অন্যান্য গুরুত্বপূর্ণ নিয়ম

সরস্বতী পুজো

শেষ আপডেট: 22 January 2026 11:57

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজোর শেষে বাঙালিরা অপেক্ষা করে থাকে আর এক পুজোর জন্য। বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। সরস্বতী পুজো। মাঘ মাস এলেই ছাত্রছাত্রীদের মধ্যে আলাদা এক উত্তেজনা দেখা যায়। কারণ এই পুজোটা বিদ্যার দেবীর পুজো। বই, খাতা সামনে রেখে অঞ্জলি দেওয়ার দিন।

সরস্বতী পুজো হয় মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে। এই দিনটিই বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। শুধু বাংলাই নয়, ওড়িশা, উত্তর ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশেও ধুমধাম করে পালিত হয়।

২০২৬ সালে সরস্বতী পুজো কবে?

এই বছর অর্থাৎ ২০২৬ সালে সরস্বতী পুজো পড়েছে ২৩ জানুয়ারি, শুক্রবার। অর্থাৎ রাত পোহালেই সরস্বতী পুজো। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বাংলা তারিখ অনুযায়ী দিনটি ৯ মাঘ।

পঞ্চমী তিথির সময়

শুরু হবে, ২২ জানুয়ারি রাত ১টা ৩৯ মিনিটে। এবং শেষ হবে ২৩ জানুয়ারি রাত ১২টা ২৯ মিনিটে।

অঞ্জলি এবং প্রণাম

ভোরে স্নান সেরে উপোস করে বাগদেবীর অঞ্জলি দেওয়াই হল রীতি। এই পুজোয় সাধারণত তিনবার পুষ্পাঞ্জলি দেওয়া হয়। বিদ্যা, বুদ্ধি এবং জ্ঞানের আশীর্বাদ চান পড়ুয়ারা।

পুজোয় কী কী লাগে?

সরস্বতী পুজোয় খুব বেশি জাঁকজমক না থাকলেও কিছু কিছু জিনিস দরকার হয়। যেমন- বই, খাতা, দোয়াত, কলম, আমের মুকুল, গাঁদা ফুল অথবা পলাশ ফুল, আবির এবং বাদ্যযন্ত্র। বাসন্তী রঙের ফুল এই পুজোর বিশেষ আকর্ষণ।

'সরস্বতী' শব্দের অর্থ জলপূর্ণ অথবা নদী। অনেকের মতে, প্রথমে দেবী সরস্বতী নদীর রূপেই পূজিত হতেন। তারপরে তিনি জ্ঞান এবং শিক্ষার দেবী হিসেবে পরিচিত হন।

বাংলায় লোকমুখে প্রচলিত আছে, সরস্বতী পুজো শেষ না হওয়া পর্যন্ত কুল খাওয়া যায় না। অঞ্জলি দেওয়ার পর ছাত্রছাত্রীরা কুল খায়। আর এই রীতি বহুদিনের।

সব মিলিয়ে, সরস্বতী পুজো মানেই শুধুমাত্র পুজো নয়, এটা পড়ুয়াদের জন্য আশা, স্বপ্ন এবং নতুন শুরুর দিন।


```