১৭ অগস্টের পর, সূর্যের সিংহ রাশিতে প্রবেশের ফলে আপনি ভবিষ্যতের সঞ্চয় ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার দিকে মনোযোগ দিতে পারবেন। মকর রাশির জন্য পরামর্শ— আবেগ নয়, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিন, এবং প্রফেশনাল ফিনান্স অ্যাডভাইস গ্রহণ করুন।
.jpg.webp)
অগাস্ট ২০২৫ মাসিক আর্থিক রাশিফল
শেষ আপডেট: 30 July 2025 14:08
দ্য ওয়াল ব্যুরো: আসন্ন অগস্ট মাসে গ্রহ-নক্ষত্রের অবস্থান বেশ কয়েকটি রাশির অর্থনৈতিক পরিস্থিতিতে (Monthly Financial Horoscope August 2025) বড় প্রভাব ফেলতে চলেছে। জ্যোতিষী আনন্দ সাগর পাঠকের মতে, ১৭ অগাস্ট সূর্য যখন সিংহ রাশিতে প্রবেশ করবে, তখন শুরু হবে মাসের দ্বিতীয় ভাগের গতি— যা শিক্ষা, ভ্রমণ ও সম্পর্ক উন্নয়নের জন্য যেমন উপযুক্ত, তেমনই আর্থিক পরিকল্পনার (August 2025 Money Predictions) ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হতে চলেছে। জেনে নেওয়া যাক ধনু থেকে মীন— এই চারটি রাশির মাসিক অর্থ রাশিফল।
ধনু রাশি: অগস্টের শুরুতে সতর্ক থাকুন
অগস্টের শুরুটা ধনু রাশির জাতকদের জন্য একটু ঝঞ্ঝাটপূর্ণ হতে পারে। বুধ গ্রহ অষ্টম স্থানে বিপরীত গতি থাকায় অর্থপ্রাপ্তি, বিমা, কর এবং বিনিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে বিলম্ব বা বিভ্রান্তি দেখা দিতে পারে। পারিবারিক বিনিয়োগেও সাময়িক বাধা আসতে পারে।
তবে ১১ অগস্টের পর থেকে পরিস্থিতির উন্নতি হতে থাকবে। মাসের দ্বিতীয় ভাগে আর্থিক স্থিতি পরিষ্কার হতে শুরু করবে এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা করার সঠিক সময় আসবে। বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নেওয়া লাভজনক হতে পারে।
মকর রাশি: যৌথ সম্পদ ও ঋণ নিয়ে ভাবুন
মকর রাশির জাতকদের জন্য অগস্ট মাসে প্রধান হয়ে উঠতে পারে যৌথ সম্পদ ও ঋণ সংক্রান্ত বিষয়। বুধের বিপরীত গতি আরম্ভের দিকে সতর্কতা দাবি করছে— বিশেষ করে কোনও আইনি আর্থিক চুক্তির ক্ষেত্রে। ১১ অগস্ট পর্যন্ত বিনিয়োগ বা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধৈর্য ধরাই শ্রেয়।
১৭ অগস্টের পর, সূর্যের সিংহ রাশিতে প্রবেশের ফলে আপনি ভবিষ্যতের সঞ্চয় ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার দিকে মনোযোগ দিতে পারবেন। মকর রাশির জন্য পরামর্শ— আবেগ নয়, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিন, এবং প্রফেশনাল ফিনান্স অ্যাডভাইস গ্রহণ করুন।
কুম্ভ রাশি: দ্বিগুণ লাভের সম্ভাবনা, কিন্তু পরিকল্পনা জরুরি
মাসের শুরুটা কিছুটা অনিশ্চিত হলেও, অগস্ট কুম্ভ রাশির জন্য আর্থিক লাভের মাস হতে পারে। যদিও বুধের বক্রী গতির কারণে ছোটখাটো খরচ বা অসুবিধা দেখা দিতে পারে, তবুও মাসের শেষে লগ্নি থেকে দ্বিগুণ লাভের সম্ভাবনা প্রবল।
যাঁরা ব্যবসায়িক অংশীদারিত্বে রয়েছেন, তাঁদের জন্য মাসের মাঝামাঝি সময়টা আদর্শ। তবে মাসের শেষদিকে কর্কট রাশিতে শুক্রের গোচর মানসিক সন্তুষ্টির জন্য খরচ বাড়াতে পারে। কুম্ভ রাশির জাতকদের জন্য উপদেশ— যে কোনও খরচের আগে তার দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনা করুন।
মীন রাশি: সৃষ্টিশীল খাতে মুনাফা, কিন্তু হিসেব করে চলুন
মীন রাশির জাতক-জাতিকাদের জন্য অগস্ট মাসটি মোটামুটি ভালো কাটতে পারে। মাসের প্রথমভাগে বুধের বক্রী গতি আর্থিক অনিশ্চয়তা তৈরি করলেও, সৃষ্টিশীল বিনিয়োগ বা সন্তানের সঙ্গে সম্পর্কিত খরচ থেকে লাভের সম্ভাবনা রয়েছে।
২১ অগস্টে শুক্র কর্কট রাশিতে প্রবেশ করবেন, যা আপনাকে রোমান্স, শিল্প এবং পারিবারিক স্বাচ্ছন্দ্যে খরচ করতে উদ্বুদ্ধ করতে পারে। তবে অতিরিক্ত আবেগের বশে খরচ না করাই শ্রেয়। মীন রাশির জন্য পরামর্শ— মাসজুড়ে বাজেট মেনে চলুন এবং যৌথ আর্থিক পরিকল্পনার দিকে মন দিন।
অগস্ট মাসে গ্রহ-নক্ষত্রের অবস্থান যেমন কিছু রাশির জন্য লাভজনক, তেমনই কিছু রাশির জন্য তা চ্যালেঞ্জও বয়ে আনতে পারে। তবে পরিকল্পিত ব্যয়, বুদ্ধিদীপ্ত বিনিয়োগ এবং অভিজ্ঞ পরামর্শ গ্রহণ করলে সব রাশিরই আর্থিক স্থিতি উন্নত হতে পারে।