Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

আরব দুনিয়ায় অশান্তির মেঘ সরছে? আমেরিকা-ইরান যুদ্ধবিরতি বাড়াতে সবুজ সঙ্কেত, ‘নীতিগত’ সায় দুপক্ষের

যুদ্ধবিরতি শেষ হয়ে গেলে পরিস্থিতি ফের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই এই বিরতিকে কাজে লাগিয়ে ফের আলোচনার টেবিলে বসার চেষ্টা চলছে। মধ্যস্থতাকারীরা চাইছেন, দীর্ঘস্থায়ী কোনও সমাধানে পৌঁছনোর আগে অন্তত সাময়িক স্থিতাবস্থা বজায় থাকুক।

আরব দুনিয়ায় অশান্তির মেঘ সরছে? আমেরিকা-ইরান যুদ্ধবিরতি বাড়াতে সবুজ সঙ্কেত, ‘নীতিগত’ সায় দুপক্ষের

পৃথা ঘোষ

শেষ আপডেট: 15 April 2026 18:46

দ্য ওয়াল ব্যুরো: বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে থাকা আরব দুনিয়ায় কি এবার শান্তির বাতাস বইবে (Middle East Crisis)? গত এক সপ্তাহ ধরে চলা আমেরিকা-ইরান যুদ্ধবিরতির (US-Iran Ceasefire) মেয়াদ আরও বাড়ানোর লক্ষ্যে বড়সড় সাফল্যের ইঙ্গিত দিলেন আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা। সূত্রের খবর, ওয়াশিংটন এবং তেহরান - উভয় পক্ষই এই শান্তি চুক্তির মেয়াদ (US-Iran Ceasefire Extended) বাড়াতে ‘নীতিগতভাবে’ (In principle) সম্মত হয়েছে।

আলোচনার পথ প্রশস্ত করার চেষ্টা

নিউজ এজেন্সি এপি (AP)-র রিপোর্ট অনুযায়ী, দু’পক্ষই মনে করছে যে এখনই যুদ্ধবিরতি শেষ হয়ে গেলে পরিস্থিতি ফের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই এই বিরতিকে কাজে লাগিয়ে ফের আলোচনার টেবিলে বসার চেষ্টা চলছে। মধ্যস্থতাকারীরা চাইছেন, দীর্ঘস্থায়ী কোনও সমাধানে পৌঁছনোর আগে অন্তত সাময়িক স্থিতাবস্থা বজায় থাকুক।

অবরোধ নিয়ে দানা বাঁধছে ক্ষোভ

তবে যুদ্ধবিরতিতে সায় দিলেও পরিস্থিতি এখনও যথেষ্ট জটিল। মার্কিন যুক্তরাষ্ট্র এখনও ইরানের গুরুত্বপূর্ণ বন্দরগুলোতে নৌ-অবরোধ (Blockade) জারি রেখেছে।

তেহরানের অভিযোগ, এই অবরোধের ফলে তাদের অর্থনীতি ধসে পড়ছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। ইরানের পক্ষ থেকে ইতিমধ্যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, এই চাপ বজায় থাকলে যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হওয়া অসম্ভব।

পেন্টাগনের কড়া নজরদারি

অন্যদিকে ওয়াশিংটনও খুব একটা নরম সুর দেখাচ্ছে না। তাদের দাবি, ইরান যদি প্রচ্ছন্ন মদত দেওয়া বন্ধ না করে, তবে অর্থনৈতিক চাপ কমানো হবে না। এই অনড় অবস্থানের ফলে মধ্যস্থতাকারীদের কাজ কিছুটা কঠিন হয়ে পড়েছে।

আগামী দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ

আন্তর্জাতিক মহলের নজর এখন হোয়াইট হাউস এবং তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে। এই ভঙ্গুর শান্তি চুক্তি শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ চুক্তিতে রূপ নেয়, নাকি ফের মিসাইল আর ড্রোন হানায় কেঁপে ওঠে আরব দুনিয়া - সেটাই এখন দেখার। আপাতত দু’পক্ষই ‘সময় কেনার’ নীতি নিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


```