
শেষ আপডেট: 14 December 2023 13:48
দ্য ওয়াল ব্যুরো: শীত পড়তে না পড়তেই ডিসেম্বরের অর্ধেক মাস শেষ। ইতিমধ্যেই কলকাতা শহর সেজে উঠেছে ক্রিসমাসের জন্য। আর মাত্র কয়েকটা দিন, তারপরেই কলকাতার পার্কস্ট্রিটে তিল ধারণের জায়গা থাকবে না।
অনেকেই ভিড় এড়াতে সকাল থেকে বেরিয়ে পড়েন কলকাতার চার্চগুলো ঘুরে দেখতে। কলকাতা শহরে অনেক পুরনো চার্চ রয়েছে কিন্তু তার মধ্যে বেশিরভাগ চার্চেই এখন সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হয় না।