.jpg)
অবসর গ্রহণ করলেন রাফায়েল নাদাল
শেষ আপডেট: 20 November 2024 12:53
দ্য ওয়াল ব্যুরো : স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল অবসর গ্রহণ করলেন। গত ২ দশক ধরে টেনিস দুনিয়ায় রাজত্ব করেছেন তিনি। ঝুলিতে রয়েছে ২২টি গ্র্যান্ডস্লাম খেতাব।
এরমধ্যে ১৪ বার তিনি ফরাসি ওপেনেই জয়লাভ করেছেন। দু'বার করে জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন এবং যুক্তরাষ্ট্র ওপেন। চারবার জিতেছেন উইম্বলডন খেতাব। এর পাশাপাশি তিনি ৪ বার ডেভিস কাপও জিতেছেন।