
ইমরান হাশমি
শেষ আপডেট: 17 March 2026 16:11
দ্য ওয়াল ব্যুরো: পুরুষ হলে চেহারা কেমন, তাতে খুব একটা আসে যায় না। কিন্তু সময় বদলাচ্ছে। এখন অনেক পুরুষই ন্যূনতম ত্বকচর্চা করেন- মুখ ধোওয়া, ময়েশ্চারাইজ়ার, সানস্ক্রিন। কিছু না কিছু ব্যবহার করেন।
.jpeg)
অভিনেতা ইমরান হাশমি নাকি এখনও পুরনো নিয়মেই বিশ্বাসী! এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ত্বকের যত্ন বলতে তিনি তেমন কিছুই করেন না। এমনকি কখনও কখনও হ্যান্ড ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলেন!
.jpeg)
ত্বকের যত্ন বলতে তিনি শুধু ময়েশ্চারাইজ়ারই মাখেন। মেক আপও নেন কম- মূলত চোখের নীচের অংশে।
.jpeg)
চর্ম বিশেষজ্ঞ জানিয়েছেন, পুরুষদের ত্বকের যত্ন সমানভাবে জরুরি। কারণ, পুরুষদের ত্বক সাধারণত বেশি তৈলাক্ত হয়। ত্বকের রন্ধ্রপথ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি বেশি। দাড়ি-গোঁফ থাকার কারণে মুখে ব্যাক্টেরিয়া জমার সম্ভাবনা বেশি। নিয়মিত দাড়ি কামানোর ফলে ত্বকে ক্ষত বা জ্বালা হতে পারে।
.jpeg)
পুরুষদের প্রয়োজনীয় ত্বকচর্চা: দিনে দু’বার মুখ ধোওয়া—তৈলাক্ত ভাব ও ময়লা দূর করতে। সপ্তাহে ২-৩ বার স্ক্রাবিং—মৃত কোষ না সরালে ব্রণ বা ফুসকুড়ি হতে পারে। নিয়মিত হালকা জেল ময়েশ্চারাইজ়ার ব্যবহার। রোদে বেরোনোর আগে সানস্ক্রিন লাগানো বাধ্যতামূলক।

ইমরান হাশমির ত্বকচর্চার গল্প যতই মজার হোক, বিশেষজ্ঞরা কিন্তু বলছেন—পুরুষদের ত্বকের যত্ন জরুরি। না হলে তৈলাক্ত ভাব, ব্রণ, র্যাশ, শেভিং–জনিত সমস্যা- এসব বাড়তে পারে।