Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

আলিয়ার তুলনায় পারিশ্রমিক দ্বিগুণ! তবু সম্পত্তির অঙ্কে স্ত্রীর থেকে অনেকটাই পিছিয়ে রণবীর

বলিউডের 'পাওয়ার কাপল' আলিয়া ভাট এবং রণবীর কাপুর। 'নেপোটিজম'-এর বিতর্ককে ছাপিয়ে অভিনয় দিয়ে দু'জনেই বছরের পর বছর ধরে দর্শকদের মনে বিশেষ জায়গা করে রেখেছেন। তবে বিয়ের পর রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার কেমিস্ট্রি যেমন আলোচনায় থাকে, তেমনই সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ওঠে এক পুরনো প্রশ্ন-  দু'জনের মধ্যে, সম্পত্তির অঙ্কে এগিয়ে কে?

আলিয়ার তুলনায় পারিশ্রমিক দ্বিগুণ! তবু সম্পত্তির অঙ্কে স্ত্রীর থেকে অনেকটাই পিছিয়ে রণবীর

আলিয়া-রণবীর

শেষ আপডেট: 16 March 2026 16:00

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের 'পাওয়ার কাপল' আলিয়া ভাট এবং রণবীর কাপুর। 'নেপোটিজম'-এর বিতর্ককে ছাপিয়ে অভিনয় দিয়ে দু'জনেই বছরের পর বছর ধরে দর্শকদের মনে বিশেষ জায়গা করে রেখেছেন। তবে বিয়ের পর রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার কেমিস্ট্রি যেমন আলোচনায় থাকে, তেমনই সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ওঠে এক পুরনো প্রশ্ন-  দু'জনের মধ্যে, সম্পত্তির অঙ্কে এগিয়ে কে?
 
১ / ৬
সাম্প্রতিক তথ্য বলছে, নেট ওয়ার্থের হিসেবে আলিয়াই এগিয়ে। তাঁর মোট সম্পত্তি প্রায় ৫৭০ কোটি টাকা, যেখানে রণবীর কাপুরের সম্পত্তির পরিমাণ প্রায় ৪১০ কোটি টাকার কাছাকাছি। অর্থাৎ স্ত্রী আলিয়া স্বামী রণবীরকে প্রায় ১৬০ কোটি টাকার ব্যবধানে পেছনে ফেলেছেন।

২ / ৬
মজার দিকটি হল, রণবীরের সিনেমাপিছু পারিশ্রমিক আলিয়ার তুলনায় অনেক বেশি। যেখানে রণবীর প্রতি ছবিতে ৫০-৭০ কোটি টাকা নেন, আলিয়া নেন ১৫-২০ কোটি টাকা। তবু আলিয়া এগিয়ে কেন? রহস্যটা লুকিয়ে তাঁর ব্যবসায়িক সিদ্ধান্তে।

৩ / ৬
আলিয়ার পোশাকের ব্র্যান্ড এড-এ-মাম্মা (Ed-a-Mamma) এখন কয়েকশো কোটির সংস্থা। গত বছর রিলায়েন্স রিটেইল বড় অংশীদারিত্ব কিনে নেওয়ার পর তাঁর সম্পত্তি রাতারাতি বাড়ে। পাশাপাশি তাঁর প্রযোজনা সংস্থা ইটারনাল সানশাইন, শর্ট ফিল্ম ও ডিজিটাল কনটেন্ট থেকে মুনাফা, এবং প্রাথমিক পর্যায়ে নায়কা (Nykaa)-তে বিনিয়োগ- সব মিলিয়ে আলিয়া নিজেই হয়ে উঠেছেন এক পূর্ণাঙ্গ ইন্ডাস্ট্রি।

৪ / ৬

৫ / ৬
রণবীর কাপুরের তুরুপের তাস অবশ্য তার চেয়েও বড়- পালি হিলের ৮০০ কোটি টাকার ‘কৃষ্ণ রাজ’ বাংলো। সঙ্গে রয়েছে তাঁর বিলাসবহুল গাড়ির কালেকশন, মার্সেডিজ-বেঞ্জ জি-ওয়াগন, অডি আর৮। অন্যদিকে আলিয়ার রয়েছে লন্ডনের অভিজাত এলাকায় প্রায় ৪০ কোটি টাকার এক অ্যাপার্টমেন্ট এবং রেঞ্জ রোভার ভোগ, বিএমডব্লিউ ৭ সিরিজ-এর মতো গাড়ি।

৬ / ৬
বলিউডের এই পাওয়ার কাপল একে অপরের শক্তি হলেও, অর্থনৈতিক স্বাধীনতার নিরিখে আলিয়া আজ নতুন প্রজন্মের অনুপ্রেরণা। জন্মদিনে রণবীর নিশ্চয়ই সঙ্গিনীর জন্য দামী উপহার রাখছেন, কিন্তু আলিয়া ভাটের সবচেয়ে বড় অর্জন, নিজের যোগ্যতা, পরিশ্রম এবং বুদ্ধিতে গড়ে তোলা এই বিশাল সাম্রাজ্যই।

```