.jpg)
কলকাতা নাইট রাইডার্স দলের নয়া অধিনায়ক হতে পারেন অজিঙ্কা রাহানে
শেষ আপডেট: 2 December 2024 18:08
দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি মেগা অকশনে শ্রেয়স আইয়ারকে দলে নেয়নি কলকাতা নাইট রাইডার্স। এই পরিস্থিতিতে আশা করা হচ্ছে, আগামী মরশুমে কেকেআর ম্য়ানেজমেন্ট অজিঙ্কা রাহানেকে দলের অধিনায়ক হিসেবে নির্বাচন করতে পারে।
এই আইপিএল নিলামে অজিঙ্কা রানের বেস প্রাইস ছিল ১.৫ কোটি টাকা। আর বেস প্রাইসেই তাঁকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কেন অজিঙ্কা রাহানের হাতেই KKR ম্যানেজমেন্ট নেতৃত্বের ব্যাটন তুলে দিতে চাইছে? আসুন, জেনে নেওয়া যাক।