Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

পিভি সিন্ধুর বিয়ে! এমাসেই সাত পাকে বাঁধা পড়বেন ব্যাডমিন্টন কুইন, উদয়পুরের সাজছে ছাদনাতলা

জানা গিয়েছে, আগামী ২২ ডিসেম্বর রাজস্থানের উদয়পুরে বসতে চলেছে সিন্ধুর বিয়ের আসর।

পিভি সিন্ধুর বিয়ে! এমাসেই সাত পাকে বাঁধা পড়বেন ব্যাডমিন্টন কুইন, উদয়পুরের সাজছে ছাদনাতলা

বিয়ে করছেন পিভি সিন্ধু

শেষ আপডেট: 3 December 2024 11:46

দ্য ওয়াল ব্যুরো : ভারতের প্রখ্যাত ব্যাডমিন্টন তারকা তথা অলিম্পিক্স টুর্নামেন্টে জোড়া পদকজয়ী পিভি সিন্ধুর জীবনে আসতে চলেছে এক নতুন মোড়। শীঘ্রই তিনি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। 

জানা গিয়েছে, আগামী ২২ ডিসেম্বর রাজস্থানের উদয়পুরে বসতে চলেছে সিন্ধুর বিয়ের আসর। উল্লেখ্য, সিন্ধুর হবু স্বামীর নাম ভেঙ্কট দত্ত সাঁই। পেশায় আইটি প্রফেশনাল। পাশাপাশি তিনি পোসিডেক্স টেকনোলজিসের এক্সিকিউটিভ ডিরেক্টর পদেও রয়েছেন। 

সিন্ধুর বাবা পিভি রামন্না জানিয়েছেন, দুই পরিবারের মধ্যে বহুদিন ধরেই সম্পর্ক ছিল। কিন্তু, মাত্র মাসখানেক আগেই বিয়ের পাকা কথা হয়েছে। তিনি একটি সংবাদসংস্থাকে জানিয়েছেন, 'আগামী জানুয়ারি মাস থেকে সিন্ধুর ব্যস্ত ব্যাডমিন্টন সূচি থাকবে। সেকারণে ডিসেম্বর মাসেই বিয়ে সম্পন্ন করতে চায়।'

তিনি আরও যোগ করেছেন, আগামী ২২ ডিসেম্বর রাজস্থানের উদয়পুরে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হবে। ২৪ ডিসেম্বর হায়দরাবাদে রিসেপশন পার্টি দেওয়া হবে। এরপর সিন্ধু নিজের অনুশীলনে ফিরে যাবেন। কারণ আগামী মরশুমটা ওর কেরিয়ারে যথেষ্ট গুরুত্বপূর্ণ।  


```