Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

কলকাতায় প্রথমবারের মতো সাইকেল চালানোর প্রতিযোগিতা, জিতলেই পাবেন ৩০ হাজার টাকা

সাইক্লোথন প্রতিযোগিতাটি চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে- ১০ কিমি, ২৫ কিমি, ৫০ কিমি ও ৭০ কিমি।

কলকাতায় প্রথমবারের মতো সাইকেল চালানোর প্রতিযোগিতা, জিতলেই পাবেন ৩০ হাজার টাকা

কলকাতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে সাইক্লোথন

সৌম্য বাগচী

শেষ আপডেট: 25 October 2025 16:45

দ্য ওয়াল ব্যুরো: এবারই কলকাতার বুকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কলকাতা সাইক্লোথন (Kolkata Cyclothon)। শনিবার সেই উপলক্ষেসাই অডিটোরিয়ামে (SAI Auditorium) অনুষ্ঠিত হল সাংবাদিক সম্মেলন। 

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাইয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ক্ষ্মণ ডঙারি, কৃষ্ণ প্রকাশ আইপিএস এবং মেহের প্রকাশ। ৯ নভেম্বর হবে এই প্রতিযোগিতা। সাইক্লথন প্রতিযোগিতাটি চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে- ১০ কিমি, ২৫ কিমি, ৫০ কিমি ও ৭০ কিমি।

প্রত্যেক বিভাগে জয়ীরা পাবেন আর্থিক পুরস্কার। ৭০ কিমি বিজয়ীদের জন্য রয়েছে ৩০,০০০ টাকা পাশাপাশি ৫০কিমি বিজয়ীদের জন্য ২০,০০০ টাকা এবং ২৫ কিমি বিজয়ীদের জন্য ১৫,০০০ টাকা। প্রতিযোগিতার নাম নথিভুক্ত করতে গেলে দিতে হবে ১৯৯ টাকা করে। তবে কুপন কোড CIKC 50 ব্যাবহার করলে ৫০ টাকা ছাড় পাওয়া যাবে

কৃষ্ণ প্রকাশ বলেছেন, সবার কাছেই সাইকেল আছে। ছোটবেলাতেই আমাদের সাইকেলে হাতেখড়ি হয়ে যায়। পরিবেশ রক্ষার ক্ষেত্রে সাইকেল অন্যতম হাতিয়ার। আমি বলব, যারা এই সাইক্লোথনে নাম দিয়েছে তারা প্রস্তুতি শুরু করে দিন। কারণ হাতে সময় কিন্তু বেশি নেই। আমি নিজে যখন দিল্লিতে ছিলাম ওখানে ফিজিক্যাল একটিভিটি বন্ধ থাকলে বলা হতো, সাইকেল চালাও। আমরা চেষ্টা করব ১০ কিমি সাইক্লিয়ের জন্য পুরস্কার রাখার


```