Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

১২৩ তলায় লাইব্রেরি, রুফটপে সুইমিং পুল! আর কী আছে পৃথিবীর উচ্চতম বিল্ডিংয়ে, খরচই বা কত

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের উচ্চতম বিল্ডিং। বুর্জ খলিফার (Burz Khalifa) নাম শুনলেই যেন বিস্ময়ে ঘাড় উঁচু হয়ে যায়। এত বড় বিল্ডিং রয়েছে এই পৃথিবীতেই, না দেখলে বিশ্বাস করতে পারেন না অনেকেই। কিন্তু কী আছে এই বুর্জ খলিফার ভিতরে? কারা

১২৩ তলায় লাইব্রেরি, রুফটপে সুইমিং পুল! আর কী আছে পৃথিবীর উচ্চতম বিল্ডিংয়ে, খরচই বা কত

শেষ আপডেট: 18 August 2022 07:28

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের উচ্চতম বিল্ডিং। বুর্জ খলিফার (Burz Khalifa) নাম শুনলেই যেন বিস্ময়ে ঘাড় উঁচু হয়ে যায়। এত বড় বিল্ডিং রয়েছে এই পৃথিবীতেই, না দেখলে বিশ্বাস করতে পারেন না অনেকেই।

Dubai's Burj Khalifa: A look inside the world's tallest building | CNN  Travel

কিন্তু কী আছে এই বুর্জ খলিফার ভিতরে? কারা থাকেন বিশ্বের উচ্চতম বাড়িটিতে (World's Tallest Building)? খরচই বা কত হয়? আজকের প্রতিবেদনে রইল দুবাইয়ের সবচেয়ে চর্চিত সেই বিল্ডিংয়ের সমস্ত খুঁটিনাটি।

Buildings that elevated cities: Dubai's Burj Khalifa | Modus | RICS

আবু ধাবির শাসক শেখ ইবন জায়েদ আল নাহয়ানের নাম অনুসারে বুর্জ খলিফার নামকরণ করা হয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অংসখ্য রেকর্ডের অধিকারী দুবাইয়ের (Dubai) এই বিল্ডিং। এতে মোট ১৬৩ তলা রয়েছে। পৃথিবীর আর কোনও বিল্ডিংয়ে এতগুলি ফ্লোর নেই। বুর্জ খলিফার উচ্চতা ৮২৮ মিটার। পৃথিবীর সবচেয়ে উঁচু এই বিল্ডিংয়ে মোট ৯০০ মানুষ বাস করেন।

বুর্জ খলিফায় (Burz Khalifa) থাকার খরচ

Revealed: How much it costs to get your ad to light up Burj Khalifa -  Arabian Business

বুর্জ খলিফায় একটি স্টুডিও অ্যাপার্টমেন্টের খরচ ২০ লক্ষ আরবীয় মুদ্রা। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৪ কোটি ৩০ লক্ষ টাকার কাছাকাছি। এছাড়া এই বিল্ডিংয়ে এক-একটি চার কিংবা পাঁচ বেডরুমের বিলাসবহুল ফ্ল্যাটের দাম ভারতীয় মুদ্রায় ২১৬ কোটি টাকা। তাছাড়াও অ্যাপার্টমেন্টগুলির আয়তনের উপর ভিত্তি করে বাসিন্দাদের বাড়তি সার্ভিস চার্জও দিতে হয়। বছরে সেই চার্জ ১ কোটির বেশিও হতে পারে।

7 interesting facts you didn't know about the Burj Khalifa - GetYourGuide

বুর্জ খলিফার মধ্যে মোট ৪টি সুইমিং পুল রয়েছে। একটি ৪৩ তলায়, একটি ৭৬ তলায়, একটি একেবারে রুফটপের ‘দ্য ক্লাব’-এ এবং আরেকটি ভিতরে। ‘দ্য ক্লাব’ হল বুর্জ খলিফার মধ্যে থাকা একটি স্বাস্থ্য ও ফিটনেস চর্চা কেন্দ্র। স্পা, জিম থেকে শুরু করে পার্লার, সবই আছে এর মধ্যে। চারটি তলাজুড়ে এর পরিধি বিস্তৃত।

Burj Khalifa Inside and Top Floor View [Awesome Pictures] | Burj khalifa,  Interior design, Flooring

বুর্জ খলিফার ১২৩ তলায় রয়েছে একটি লাইব্রেরি। যাঁরা পড়তে ভালবাসেন, এটাই তাঁদের জন্য সেরা ঠিকানা। এছাড়া ৪৩, ৭৬ এবং ১২৩ তলায় রয়েছে স্কাই লবি, বড় কোনও অনুষ্ঠানের আয়োজন করার হলে এগুলি ভাড়া নেওয়া হয়।  

Burj Khalifa Hotel and Hotels near Burj Khalifa with a View — The Most  Perfect View

বুর্জ খলিফার ১৪৮ তলায় রয়েছে পৃথিবীর উচ্চতম আউটডোর অবজারভেসন ডেক। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে  ৫৫৫মিটার উঁচুতে অবস্থিত। এখান থেকে গোটা দুবাই শহরটিকে ছবির মতো দেখায়। এমনকি ১৫৩ কিমোমিটার দূরের সমুদ্রও কখনও কখনও দেখা যায় এখান থেকে।

burz khalifa

এই বিল্ডিংয়ের ১২২ তলায় রয়েছে একটি রেস্তোরাঁ। বিল্ডিংয়ের উপর তৈরি রেস্তোরাঁগুলির মধ্যে এটিই উচ্চতম ছিল একটা দীর্ঘ সময় পর্যন্ত। পরে চিনের একটি রেস্তোরাঁ এই রেকর্ড ভেঙে দেয়। বুর্জ খলিফার এই রেস্তোরাঁয় ২১০ জনের বসার ব্যবস্থা রয়েছে।

Burj Khalifa 124 Floor, Dinning, Burj Club with transfer by Luxury  Lamborghini 2022 - Dubai - Viator

এছাড়া বুর্জ খলিফার ভিতরেই রয়েছে তার নিজস্ব সুপারমার্কেট। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকেই কেনেন বিল্ডিংয়ের বাসিন্দারা।

Burj Khalifa Apartment by Zen Interiors on Behance

বুর্জ খলিফায় যাঁরা থাকেন, তাঁদের ছুটিতে কখনও বাইরে ঘুরতে যাওয়ার দরকার পড়ে না। বিল্ডিংয়েই রয়েছে হোটেল। ১ থেকে ৮ তলা পর্যন্ত বুর্জ খলিফার নিজস্ব হোটেলে ১৬০টি ঘর রয়েছে। সেই হোটেলেও রয়েছে সুইমিং পুল, লাইব্রেরি, স্পা এবং জিমের সুবিধা। বুর্জ খলিফায় একটি লিফট আছে যা একবারে ৫০৪ মিটার উচ্চতায় পৌঁছতে পারে। পৃথিবীর সবচেয়ে উঁচু লিফটও এটাই।

আরও পড়ুন: বয়স্ক মানুষদের সঙ্গ দেবে তরুণ প্রজন্ম, অভিনব স্টার্ট-আপে বিনিয়োগ করলেন রতন টাটা


```