Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বোনের বিয়েতে মৃত বাবাকে 'হাজির' করলেন দাদা! মোমের মূর্তি জড়িয়ে আবেগে ভাসলেন কনে

দ্য ওয়াল ব্যুরো: মেয়ের বিয়ে দেখে যেতে পারেননি বাবা। এক বছর আগেই মারা গিয়েছেন তিনি। কিন্তু বোনের বিয়েতে (Sister Wedding) সেই মৃত বাবাকেই ‘হাজির’ করালেন ছেলে। বোনকে উপহার দিলেন বাবার মোমের মূর্তি (Wax Statue)। অবিকল যেন তাঁদের বাবাই ফির

বোনের বিয়েতে মৃত বাবাকে 'হাজির' করলেন দাদা! মোমের মূর্তি জড়িয়ে আবেগে ভাসলেন কনে

শেষ আপডেট: 29 June 2022 03:33

দ্য ওয়াল ব্যুরো: মেয়ের বিয়ে দেখে যেতে পারেননি বাবা। এক বছর আগেই মারা গিয়েছেন তিনি। কিন্তু বোনের বিয়েতে (Sister Wedding) সেই মৃত বাবাকেই ‘হাজির’ করালেন ছেলে। বোনকে উপহার দিলেন বাবার মোমের মূর্তি (Wax Statue)। অবিকল যেন তাঁদের বাবাই ফিরে এলেন বিয়ের আসরে।

হায়দরাবাদের (Hyderabad) বাসিন্দা সাই বৈষ্ণবী। তাঁর বিয়ের দিন এই অভূতপূর্ব উপহার তাঁর হাতে তুলে দিয়েছেন দাদা ফানি কুমার। তাঁদের বাবা আভুলা সুব্রমনিয়াম এক বছর আগেই মারা গিয়েছেন। কিন্তু ফানি কুমার চেয়েছিলেন বোনের বিয়েতে বাবাও থাকবেন। সেই থেকেই এমন উপহারের পরিকল্পনা করেছিলেন তিনি।

বিয়ের আসরে মৃত বাবার মোমের মূর্তি এনে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন ফানি কুমার। কনের সাজে তাঁর বোনের চমক যেন কাটছিল না কিছুতেই। সেইসঙ্গে তাঁদের মাও মারাত্মক চমকে গিয়েছিলেন। মোমের মূর্তি দূর থেকে দেখে বোঝার উপায় নেই যে সেটি জ্যান্ত রক্ত মাংসের মানুষ নয়।

https://youtu.be/3YgSqeodQLU

মূর্তি দেখে চমক ভাঙতেই বিয়ের আসরে কান্নায় ভেঙে পড়েন কনে আর তাঁর মা। বিয়েতে দাদার কাছ থেকে এমন উপহার পাবেন স্বপ্নেও ভাবতে পারেননি সাই বৈষ্ণবী। তাঁদের চোখের জলে মিশে ছিল আনন্দ, বিষাদ।

গোটা ঘটনার ভিডিও ইউটিউবে আপলোড করেছেন ফানি কুমার স্বয়ং। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাতে দেখা যাচ্ছে মোমের তৈরি বাবার সেই মূর্তিকেই জড়িয়ে ধরে আদর করছেন বিয়ের কনে। কান্নায় ভাসছেন তাঁর মা’ও। গত ৯ জুন হায়দরাবাদের এই বিয়ের আসরে মোমের সেই মূর্তিই ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। সকলে মূর্তির পাশে দাঁড়িয়ে সেলফি তুলেছেন।

ফানি কুমার সাংবাদিকদের জানিয়েছেন এই মূর্তি কর্নাটকে তৈরি। এক বছরেরও বেশি সময় ধরে এটি বানানো হয়েছে।

গত বছর কোভিডে আক্রান্ত হয়েছিলেন সুব্রমনিয়াম। তিন দিন হাসপাতালের ভেন্টিলেটরে ছিলেন। তাঁকে বাঁচানো যায়নি। বোনের বিয়েতে সেই বাবাকেই হাজির করে দেখালেন ছেলে।

আরও পড়ুন: রক্ত দিয়ে মুখ্যমন্ত্রীর ছবি এঁকেছেন দুর্গাপুরের সুরজিৎ! মমতার দারুণ ভক্ত তিনি


```