Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বিশেষ একজনের সঙ্গে কথা বললেই মন ভাল হয়ে যায়! তিনিই তাহলে আপনার জীবনের ‘সূর্যমুখী’

হলুদ মানেই যেন উষ্ণতা, আনন্দ, পজিটিভিটি, প্রাণখোলা—মিষ্টি হাসিখুশি রং। যদি এই সব গুণ একটি মানুষের মধ্যেই থাকে! যাঁর উপস্থিতি জীবনের মেঘলা দিনে রোদ্দুরের মতো!

বিশেষ একজনের সঙ্গে কথা বললেই মন ভাল হয়ে যায়! তিনিই তাহলে আপনার জীবনের ‘সূর্যমুখী’

আপনার জীবনের ‘সূর্যমুখী’ কে?

শেষ আপডেট: 13 April 2025 19:30

দ্য ওয়াল ব্যুরো: আজকের জেন-জি (Gen Z) আর মিলেনিয়াল (Millennial) প্রজন্ম বিশ্বাস করে, ভালবাসা মানেই কেবল তীব্র আবেগ নয় বরং এমন এক বন্ধন, যেখানে নিরাপত্তা আছে, হালকা হাসি-উষ্ণতার ছোঁয়া আছে। যদি এমন কেউ আপনার জীবনে থাকেন যাঁর পাশে থাকলেই মনে হয়, ‘সব ঠিক হয়ে যাবে’, যিনি শুধু নিজের উপস্থিতির জোরেই আপনার মন ভাল করে দিতে পারেন, যাঁর সঙ্গে কিছু না ভেবেই মন খুলে সব কথা বলা যায়- তবে বলাই বাহুল্য, তিনি আপনার জীবনের ‘ইয়েলো পার্সন’ বা ‘হলুদ মানুষ’ (yellow person)।

হলুদ মানেই যেন উষ্ণতা, আনন্দ, পজিটিভিটি, প্রাণখোলা—মিষ্টি হাসিখুশি রং। যদি এই সব গুণ একটি মানুষের মধ্যেই থাকে! এমন মানুষকেই আজকের সময়ে বলা হচ্ছে ‘হলুদ মানুষ’ যাঁর উপস্থিতি জীবনের মেঘলা দিনে রোদ্দুরের মতো। 

সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘হলুদ মানুষ’ ধারণা

সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য মানুষ নিজেদের জীবনের এই বিশেষ মানুষটিকে উদযাপন করছেন। মন ছুঁয়ে যাওয়া পোস্ট আর ভিডিও শেয়ার করছেন তাঁদের জন্য। একসময় যেখানে লাল গোলাপ ছিল ভালবাসার প্রতীক, এখন সেই জায়গা নিচ্ছে সূর্যমুখী ফুল।

কে এই বিশেষ ‘হলুদ মানুষ’?

দিল্লির সম্পর্ক বিশেষজ্ঞ রুচি রুহ বলেন, ‘এই মানুষরা সব সময় আশাবাদী। তাঁরা কঠিন পরিস্থিতিতেও পজিটিভ থাকতে পারেন। তাঁরা সহজে মিশে যান মানুষের সঙ্গে, পাশে থাকলে যেন মনটা হালকা হয়ে যায়। তাঁরা অযথা কারও ওপর চাপ সৃষ্টি করেন না, কাউকে কোনও পরিস্থিতির নিরিখে বিচার করেন না। সৃজনশীল হন। বিপর্যস্ত মানুষকেও আশার আলো দেখাতে পারেন। খেলার ছলে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে শেখান।

প্রেমের গল্পেও থাকছে ‘হলুদের’ ছোঁয়া

প্রেমের সম্পর্কেও কিছু জিনিস চিরন্তন, যেমন, সম্পর্কে নাটকীয়তা নয়, শান্তি খোঁজেন মানুষ। মানসিকভাবে নিরাপদ অনুভব করতে চান।

জীবনে ‘হলুদ মানুষ’ থাকলে কী অনুভব করেন মানুষ?

মনোবিদদের মতে, এমন মানুষ পেলে জীবনে স্থিরতা আসে। মানসিক চাপ কমে, নিরাপত্তাবোধ বাড়ে, যা সরাসরি মানসিক সুস্থতায় প্রভাব ফেলে। বিশেষ করে যাঁরা ওভারথিঙ্ক করেন বা জীবনের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জে বিপর্যস্ত, তাঁদের পাশে এমন একজন ‘হলুদ মানুষ’ প্রায় ওষুধের মতো।

শুধু মনের জন্য নয়, শরীরের জন্যও ভাল এই মানুষ:

আশ্চর্য লাগলেও এটাই সত্যি- যাঁরা ইতিবাচক মানুষদের সঙ্গে বেশি মেশেন, তাঁদের রক্তচাপ নিয়ন্ত্রিত থাকে, হৃদরোগের সম্ভাবনা কমে, এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। আর সবচেয়ে সুন্দর দিক কী জানেন? এই মানুষগুলো জীবনের অর্থ খুঁজে পেতে সাহায্য করে। কঠিন সময়ে শুধু পাশে দাঁড়ানোই নয়, তাঁরা আপনাকে বারবার মনে করিয়ে দেন- আপনি একা নন।

সব ভালর মাঝেও কিছু জিনিস মনে রাখা দরকার:

‘হলুদ মানুষ’ যেমন আনন্দ দেয়, তেমনই কখনও কখনও সেই অতিরিক্ত উজ্জ্বলতা ক্লান্তিকরও লাগতে পারে। অতিরিক্ত পজিটিভ মনোভাব অনেক সময় বাস্তব সমস্যা আড়াল করে ফেলে। তাঁরা ঝগড়া এড়িয়ে যেতে চান, মানুষকে খুশি রাখতে গিয়ে নিজেদের ওপর চাপ নিয়ে ফেলেন। তাছাড়া, তাঁরা হয়তো ভরসা-সহানুভূতি দেবেন কিন্তু জীবনের সমস্যার সমাধান তো হতে পারবেন না।

সবার জন্য ‘হলুদ মানুষ’ একরকম নয়। কারও কাছে তাঁরা আলোর মতো, কারও কাছে হয়তো একটু বেশি উজ্জ্বলতা। ব্যক্তিত্ব অনুযায়ী আপনি কি চান কী, সেটা বোঝাটাই সবচেয়ে বেশি দরকার। উল্লেখ্য, সব মানুষের পছন্দ একরকম নয়। কেউ কেউ সম্পর্কে গভীরতা বা জটিলতা খোঁজেন—যেটাকে বলা যেতে পারে ‘সবুজ’ বা ‘বেগুনি’ সম্পর্কের ছায়া। তাই হলুদ ভালোবাসা মানেই সবার জন্য সেটা সঠিক, এমনটা নয়।


```