
শেষ আপডেট: 14 August 2023 04:05
দ্য ওয়াল ব্যুরো: অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা চোখের ধাঁধা নিয়ে প্রায়ই চর্চা চলে সোশ্যাল মিডিয়ায়। চোখের ধাঁধা ধরানো ছবির মধ্যে লুকিয়ে থাকা উত্তর খুঁজতে মানুষ যেমন আনন্দ পান, তেমনই উত্তর খুঁজে না পেয়ে মনের মধ্যে নেমে আসে বিষাদও! এই উত্তর খোঁজার মধ্যে দিয়েই কেউ কেউ আবার নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেন।
মনোবিদরা বলেন, অপটিক্যাল ইলিউশনের মতো ধাঁধার উত্তর খুঁজে পাওয়ার মধ্যে দিয়ে কোনও মানুষের ব্যক্তিত্ব ফুটে ওঠে। ওই ধাঁধার উত্তরের মধ্যে লুকিয়ে থাকে সমাধানকারী কেমন স্বভাবের মানুষ। কিছু অপটিক্যাল ইলিউশন এমনই, যা আপনার দৃষ্টিক্ষমতাকে চরম চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়।
সম্প্রতি এমনই একটি অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আপাতত দৃষ্টিতে দেখলে মনে হবে ছবিটি সূক্ষ্ম কিছু প্যার্টানের ডিজাইন মাত্র। কিন্তু আপনার কাছে চ্যালেঞ্জ হল ওই ছবির মধ্যে লুকিয়ে থাকা পশুটিকে (Hidden Animal) আপনাকে খুঁজে বের করতে হবে।
'EvaRaw666' নামে একজন নেটিজেন ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন। সেখানে তিনি অন্যান্যদের কাছে স্পষ্ট চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জিজ্ঞাসা করেছেন, 'ছবির মধ্যে লুকিয়ে রয়েছে কোন পশু'? ঘন সন্নিবদ্ধ প্যাটার্নের মাঝে খুবই হাল্কাভাবে লুকিয়ে রয়েছে পশুটি।
এই চ্যালেঞ্জ সামনে আসতেই নেটিজেনরা ঝাঁপিয়ে পড়েছেন পশুর সন্ধানে। বিভিন্ন মানুষ, কমেন্ট বক্সে বিভিন্ন মন্তব্য করছেন। উঠে আসছে বিভিন্ন পশুর নামও। কেউ বলছেন সাপ, কেউ বলছেন বিড়াল। কেউ আবার দাবি করেছেন কোনও পশুই দেখতে পাচ্ছেন না ছবিতে। অথচ সত্যিই লুকিয়ে রয়েছে একটি পশু।
অনেকেই ইতিমধ্যে আসল পশুটি খুঁজে পেয়েছেন। তবে অনেকের চোখেই ধাঁধা লাগিয়ে দিয়েছে ছবিটি। যাঁরা খুঁজে পাননি, আসুন তাঁদের একটু সাহায্য করা যাক। আপনি আপনার মোবাইল বা ডিভাইসটি চোখের সীমার একটু দূরে সরিয়ে নিয়ে যান। ছবির একেবারে মাঝ বরাবর তাকান। কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি জন্তুটির দুটি চোখ বুঝতে পারবেন। আর সেই চোখ দেখে পশুটিকে আন্দাজ করা অসুবিধা হবে না আপনার।
আরও পড়ুন: পার্টির মধ্যে লুকিয়ে রয়েছে চোর! ৭ সেকেন্ডে খুঁজে বের করতে হবে তাকে