Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

১০ টাকা বাকি রেখে গুটখা কিনে নিয়ে গেছে খদ্দের! ঋণ উদ্ধারে পুলিশকে ফোন যুবকের, তারপর...

ওই ব্যক্তির নাম জিতেন্দ্র। বিশেষভাবে সক্ষম তিনি। হার্দোইতেই একটি পানের দোকান চালান।

১০ টাকা বাকি রেখে গুটখা কিনে নিয়ে গেছে খদ্দের! ঋণ উদ্ধারে পুলিশকে ফোন যুবকের, তারপর...

সংগৃহীত চিত্র

শেষ আপডেট: 1 December 2024 14:22

দ্য ওয়াল ব্যুরো: লোনের কত ধরন হয়। কতরকম ফোন সকলের কাছে আসে রোজ। কাস্টমারদের কাছে যেমন ফোন যায়। যায় পুলিশের কাছেও। কিন্তু এই ঘটনা একটু আলাদা। ১০ টাকার লোনের জন্য পুলিশে সটান ফোন করলেন এক ব্যক্তি। ঘটনা উত্তরপ্রদেশের হার্দোইয়ের। 

ওই ব্যক্তির নাম জিতেন্দ্র। বিশেষভাবে সক্ষম তিনি। হার্দোইতেই একটি পানের দোকান চালান। দেড় বছর আগে সঞ্জয় নামের এক ব্যক্তিকে ১০ টাকার একটা গুটখার প্যাকেট দিয়েছিলেন। সেখান থেকে শুরু হয় সমস্যা। 

গুটখা নিয়ে সেদিনের মতো ওই ব্যক্তি চলে গেলে আর টাকা ফেরত দেননি। দেড় বছর ধরে বহুবার বলার পরও টাকা না পেয়ে জিতেন্দ্র পুলিশে ফোন করেন। 

১১২ নম্বরে ফোন করে এই বিষয়ে পুলিশের সহায়তা চান। ১০ টাকা বলে গুরুত্ব দেওয়া হবে না, এমন নয়। পুলিশও অভিযোগ পেয়ে হার্দোই পৌঁছে ওই টাকা উদ্ধার করে ও জিতেন্দ্রকে ফেরত দেয়। 


```