Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

বিদ্যুতের ঝলক এসে চিরে দিয়ে গেল আস্ত গাছ! দেখুন বজ্রপাতের সাংঘাতিক সেই ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টি হলে গাছের নীচে দাঁড়াতে নেই, গুরুজনরা বরাবরই এই পরামর্শ দিয়ে থাকেন। গাছের উপরেই বাজ (Lightening) পড়ে সবচেয়ে বেশি, তাই বর্ষায় গাছের নীচে আশ্রয় নৈব নৈব চ। গাছের মাঝে বজ্রপাতের সেই ভয়াবহতা এবার চাক্ষুষ করার স

বিদ্যুতের ঝলক এসে চিরে দিয়ে গেল আস্ত গাছ! দেখুন বজ্রপাতের সাংঘাতিক সেই ভিডিও

শেষ আপডেট: 13 June 2022 16:05

দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টি হলে গাছের নীচে দাঁড়াতে নেই, গুরুজনরা বরাবরই এই পরামর্শ দিয়ে থাকেন। গাছের উপরেই বাজ (Lightening) পড়ে সবচেয়ে বেশি, তাই বর্ষায় গাছের নীচে আশ্রয় নৈব নৈব চ।

গাছের মাঝে বজ্রপাতের সেই ভয়াবহতা এবার চাক্ষুষ করার সুযোগ মিলল। ভাইরাল (Viral Video) হল গাছের উপর বাজ পড়ার রোমহর্ষক ভিডিও।

সম্প্রতি বজ্রপাতের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে কাঁচের বাইরে অবিরাম বৃষ্টি পড়ছে। ভিজছে গাছপালা (Tress)। হঠাৎ একটি লম্বা সরু গাছের ঠিক মাথায় সশব্দে বাজ পড়ল। আগুনের ফলা এসে যেন ফালাফালা করে দিয়ে গেল গাছটাকে। প্রকৃতির এমনই এক রুদ্র রূপ বন্দি হয়েছে ক্যামেরায়।

https://twitter.com/wonderofscience/status/1536326884677455878?s=20&t=V36OchmBK4s98qikjbbtKw

এমনভাবে কোথায় গাছের উপর বাজ পড়েছে তা এখনও জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় কেবল ছড়িয়ে পড়েছে ভিডিওটি। অজস্র মানুষ ভিডিওটি দেখছেন, আরও বেশি করে ছড়িয়ে দিচ্ছেন।

কমেন্ট বক্সে কেউ কেউ মন্তব্য করেছেন, ঝড়বৃষ্টির সময় গাছের নীচে দাঁড়ানো সবচেয়ে বিপজ্জনক। কেউ আবার লিখেছেন, দুর্বল এই গাছটায় আর কোনওদিন নতুন পাতা গজাবে না। নেটিজেনদের কেউ আবার উপদেশের সুরে বলেছেন এই জন্যেই বৃষ্টি হলে গাছের নীচে কখনও দাঁড়াতে নেই।

আরও পড়ুন: ইউটিউবে আপলোড করা প্রথম ভিডিও এটাই! রইল ১৭ বছরের 'পুরানো সেই দিনের কথা'


```