
ফাইল ছবি।
শেষ আপডেট: 2 August 2024 23:09
দ্য ওয়াল ব্যুরো: আইফোন ১৩-র বিনিময়ে অ্যামাজনের ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে অ্যাপেলের আইফোন১৫ অর্ডার করেছিলেন দিল্লির আইনজীবী মুকুন্দ পি উন্নি। পরের দিন অ্যামাজনের ডেলিভারি এক্সিকিউটিভ নতুন ফোন নিয়ে রাতে তাঁর এসেছিলেন এবং ওটিপির পর ডেলিভারি এজেন্টকে নিজের পুরানো ফোনটি দিয়েছিলেন।
এ ব্যাপারে টুইটে ওই আইনজীবী লিখেছেন, "সে বলেছিল আমাকে আরও একটি ওটিপি দিতে হবে। আমি আগেই ওটিপি দিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে আমার কাছে অন্য কোনও ওটিপি আসেনি। সুপারভাইজারের সঙ্গে টেলিফোনে কথা বলার পর উনি আ্যাপেলের নতুন আইফোন ১৫ ফেরৎ চেয়েছিলেন। এবং ততক্ষণে অ্যামাজন অ্যাপটি দেখাচ্ছে যে পণ্যটি বিতরণ করা হয়েছে। কিন্তু আমি ফোন ফেরৎ দিতে অস্বীকার করায় ছেলেটি কাকুতি মিনতি শুরু করে। এও বলে, আগামীকাল কোম্পানি থেকে নতুন ফোন দিয়ে যাবে অন্য একটি দল এবং আমি ফেরৎ না দিলে কোম্পানি ওর বেতন থেকে টাকা কেটে নেবে। ছেলেটি জানায টেকনিক্যাল সমস্যার কারণে এমনটা হয়েছে। ছেলেটির কথায় বিশ্বাস করে ফোন ফেরৎ দিয়ে দিই।"
এরপরই টুইটারে নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা লিখেছেন ওই আইনজীবী। পরের দিন অ্যামাজনে যোগাযোগ করা হলে ওই আইনজীবীকে বলা হয়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কয়েকদিন পরেও ফোন না পেয়ে তিনি টাকা ফেরৎ চান। তখন ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে টেলিফোনে জানানো হয়, টাকা রিফান্ড করা যাবে না।
He said I have give another OTP. I had already given the OTP and was wondering what other OTP is to be given for exchange. I said I dont have any other OTP than the one I have given. He stayed there for few minutes & then called his supervisor. 2/9
— Mukund P Unny (@eminentjurist) August 1, 2024
এক্স হ্যান্ডেলে ওই অভিজ্ঞতা শেয়ার করে ওই আইনজীবী লিখেছেন, "আমি অ্যামাজনের সুপারভাইজার, ডেলিভারি এক্সিকিউটিভের দ্বারা কেলেঙ্কারির শিকার। যদি তারা বলে আমি ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন নিয়েছি তাহলে তারা আমার কাছে এলেই পুরনো ফোনটি দেখতে পারে, যেটি আমি এখনও ব্য়বহার করছি।"
আইনজীবীর এমন অভিজ্ঞতার সঙ্গে সমর্থন জানিয়েছেন একাধিক নেট নাগরিক। এক নাগরিকের কথায়, "আমিও একই সমস্যার মুখোমুখি হয়েছিলাম। পারলে অনলাইনে এভাবে না কিনে দোকানে গিয়ে সশরীরে কিনুন।"
আর একজন লিখেছেন, "আমার সাথেও একই রকম ঘটেছে। অ্যামাজনকে একটি পণ্য ফেরত দিয়েছিলাম। ওদের এজেন্ট জিনিসটি ফেরৎ নেওয়ার পরও ওদের অ্যাপে সেটি দেখায়নি। ফলে জিনিস এবং টাকা দুটোই খুইয়েছি। মনে হচ্ছে, এটাও লোক ঠকানোর প্যাটার্ন।" ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল ওই পোস্ট। যদিও এ ব্যাপারে অ্যামাজন অ্যাপ কর্তৃপক্ষর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।