Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

রাস্তার উপর কুমিরের ক্যাটওয়াক, দেখে চক্ষু চড়কগাছ গাড়িচালকদের, দেখে নিন ভিডিও

এতদিন জানা ছিল জলে কুমির, ডাঙায় বাঘ।

রাস্তার উপর কুমিরের ক্যাটওয়াক, দেখে চক্ষু চড়কগাছ গাড়িচালকদের, দেখে নিন ভিডিও

মহারাষ্ট্রে রাস্তায় কুমির।

শেষ আপডেট: 1 July 2024 12:20

দ্য ওয়াল ব্যুরো: এতদিন জানা ছিল জলে কুমির, ডাঙায় বাঘ। কিন্তু, মহারাষ্ট্রে অতিবৃষ্টির জেরে রাজপথের উপর চলে এল জলজ্যান্ত বড়সড় সাইজের এক কুমির। যা দেখে থমকে দাঁড়াল ব্যস্ত রাস্তার গাড়ি। অত্যুৎসাহীরা সেই ছবি মোবাইলবন্দি করতেও ভুল করলেন না। যথারীতি মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি।

মহারাষ্ট্রের কোঙ্কন উপকূলবর্তী রত্নগিরি জেলার চিপলুনে রাস্তার উপর বড় সাইজের একটি কুমিরকে হাঁটতে দেখে লোকজন তো অবাক। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, রাস্তার উপর দিয়ে রাজার মতো হেঁটে যাচ্ছিল কুমিরটি। এর আগে স্থানীয়রা চিপলুন খালে কুমিরের সংখ্যা বৃদ্ধি নিয়ে অভিযোগ জানিয়েছিলেন।

প্রশাসনের তরফে এখনও কোনও সাড়া মেলেনি। শুধু এলাকাবাসীকে কুমির সম্পর্কে সাবধান করে দেওয়া হয়েছে এবং কোথাও কুমির দেখতে পেলে কর্তৃপক্ষকে খবর দিতে বলা হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বর্ষণমুখর রাস্তার উপর কুমির হেঁটে বেড়াচ্ছে। সোমবার এই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

পুলিশ-প্রশাসন ও স্থানীয়দের সন্দেহ, শিবা নদী থেকে কুমিরটি ভেসে এসেছে। কারণ কয়েকদিন ধরে ভারী বৃষ্টির জেরে রাজ্যের অধিকাংশ নদীর জলস্তর বেড়ে গিয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ২ জুলাই পর্যন্ত রত্নগিরি জেলায় বৃষ্টি চলবে।


```