Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

ক্রিসমাস উদযাপনে হাজির 'তাজ', পসরা সাজিয়েছে কলকাতা থেকে দার্জিলিঙে

কারও কোথাও বুকিংয়ের প্রয়োজন হলে বা কোনও তথ্য লাগলে তাজের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন।

ক্রিসমাস উদযাপনে হাজির 'তাজ', পসরা সাজিয়েছে কলকাতা থেকে দার্জিলিঙে

নিজস্ব ছবি

শেষ আপডেট: 19 December 2024 20:14

দ্য ওয়াল ব্যুরো: বড়দিন উদযাপনে প্রতি বছরই বিশেষ কিছু আয়োজন করে থাকে তাজ। এবারও ব্যতিক্রম নয়। তাজের প্রত্যেকটি আউটলেট ও রেস্তরাঁয় উদযাপন হবে ক্রিসমাস। থাকছে একাধিক বিশেষ মেনু ও অন্যান্য আকর্ষণ। 

তাজ বেঙ্গল, কলকাতা

কলকাতার ঐতিহ্যবাহী তাজ বেঙ্গলে প্রতিবারের মতো এবারও আয়োজিত হচ্ছে ক্রিসমাস।

ক্রিসমাস ইভ (২৪ ডিসেম্বর, ২০২৪)
ক্যাল ২৭- সন্ধ্যা ৭টা থেকে শুরু। রয়েছে ক্রিসমাস স্পেশাল ডিনার ও বিভিন্ন রকমের ড্রিঙ্কস। জনপ্রতি খরচ ৪০০০ টাকা প্লাস ট্যাক্স।
গ্রিল বাই দ্য পুল- সন্ধ্যা ৭টা থেকে শুরু হচ্ছে এটিও। ক্রিসমাস থিমের বাফেট, লাইভ গান-সহ আরও অনেক কিছু থাকছে। জনপ্রতি খরচ ৪৫০০ টাকা প্লাস ট্যাক্স।

ক্রিসমাস ডে (২৫ ডিসেম্বর, ২০২৪)
ক্যাল ২৭ ও গ্রিল বাই দ্য পুল শুরু হচ্ছে দুপুর ১টা থেকে। জমজমাট ক্রিসমাস ব্রাঞ্চ থাকছে সকলের জন্য। জনপ্রতি খরচ ৪৫০০ টাকা প্লাস ট্যাক্স।

তাজ সিটি সেন্টার, নিউটাউন

'ক্রিসমাস গোরমেট গুডিজ'-এর ব্যবস্থা করেছে তাজ সিটি সেন্টার। ১৫ ডিসেম্বর ২০২৪ থেকেই পাওয়া যাচ্ছে এই অফার। চলবে ১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। এম্পেরর লাউঞ্জে সারা দিনব্যাপী ক্রিসমাস গুডিজ, যেমন পাম কেক, মিন্স পাই, চকলেট লোগ এই সব মিলবে। খরচ জনপ্রতি ২০০ টাকা।

ক্রিসমাস ইভ (২৪ ডিসেম্বর, ২০২৪)

সামিয়ানা- সন্ধে ৭টা থেকে শুরু হচ্ছে এখানে। থাকছে আকর্ষণীয় ক্রিসমাস ডিনার বাফেট, লাইভ মিউজিক ও আরও অনেক কিছু। খরচ জনপ্রতি ৩০০০ টাকা প্লাস ট্যাক্স।
উইকিকি- সন্ধে ৭টা থেকে শুরু হচ্ছে এখানেও। এশিয়ান ফ্লেভারের ক্রিসমাস মেনু এবং লাইভ ডিজে থাকছে। খরচ জনপ্রতি ৩০০০ টাকা প্লাস ট্যাক্স।

তাজ চিয়া কুটির রিসর্ট অ্যান্ড স্পা, দার্জিলিং

শান্ত পরিবেশে দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী মাকাইবাড়ি টি এস্টেটের মাঝে উদযাপন করতে পারেন এবারের ক্রিসমাস। অফারগুলো দেখে নিন।

ফেস্টিভ স্টে অফার (২২ ডিসেম্বর ২০২৪ – ৭ জানুয়ারি ২০২৫): বিলাসবহুল স্টে, প্রতিদিনের ব্রেকফাস্ট, ২০% ছাড় এবং অন্যান্য সুবিধাসহ স্পেশাল ক্রিসমাস ইভেন্ট।
ক্রিসমাস ইভ (২৪ ডিসেম্বর, ২০২৪): বড়দিনের বিশেষ মেনু, লাইভ মিউজিক এবং বিশেষ পানীয়। খরচ জনপ্রতি ৭০০০ টাকা প্লাস ট্যাক্স।

রাজকুটির, কলকাতা (আইএইচসিএল সিলেকশন)

রাজকুটির, কলকাতায় এবারও বিশেষ ক্রিসমাস ইভ ডিনারের ব্যবস্থা থাকছে। 

ক্রিসমাস ইভ (২৪ ডিসেম্বর, ২০২৪)
দ্য কোর্টইয়ার্ড- সন্ধ্যা ৭টা থেকে থেকে শুরু হচ্ছে। থাকছে ক্রিসমাস থিমড মেনু, বিশেষ খাবার এবং পানীয়। খরচ জনপ্রতি ২৪৯৯ টাকা।

ভিভান্তা কলকাতা, ইএম বাইপাস

ভিভান্টা কলকাতা ইএম বাইপাসেও বিশেষ খাবার ও উদযাপনের ব্যবস্থা করা হয়েছে। 

ক্রিসমাস ইভ (২৪ ডিসেম্বর, ২০২৪)
মিন্ট- সন্ধ্যা ৭টা থেকে শুরু হচ্ছে। সুস্বাদু ক্রিসমাস ডিনার বাফেট এবং লাইভ পারফরম্যান্স থাকবে। খরচ জনপ্রতি ২৪৯৯ টাকা প্লাস ট্যাক্স।

ক্রিসমাস ডে ব্রাঞ্চ (২৫ ডিসেম্বর, ২০২৪)
মিন্ট- দুপুর ১২.৩০টা থেকে ৩.৩০টে। থাকছে বিশেষ ক্রিসমাস ব্রাঞ্চ। খরচ জনপ্রতি ২২৫০ টাকা প্লাস ট্যাক্স।

কারও কোথাও বুকিংয়ের প্রয়োজন হলে বা কোনও তথ্য লাগলে তাজের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন। প্রয়োজনে সেখানে দেওয়া ফোন নম্বরেও যোগাযোগ করে নিতে পারেন। 


```