Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কংগ্রেসের ইস্তাহারে ঢালাও সুবিধা ঘোষণা, ঘুরিয়ে অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা

ক্ষমতায় এলে যাবতীয় কৃষি ঝৃণ মকুব করে দেওয়া হবে এবং মহিলাদের বছরে এক লাখ টাকা অনুদান দেবে কংগ্রেস সরকার।

কংগ্রেসের ইস্তাহারে ঢালাও সুবিধা ঘোষণা, ঘুরিয়ে অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা

শুক্রবার দিল্লির দলীয় সদর দফতরে দলের ইস্তাহার প্রকাশ করেন কংগ্রেস।

শেষ আপডেট: 5 April 2024 18:53

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার ২০২৪-এর লোকসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করে কংগ্রেস জানাল, ক্ষমতায় এলে যাবতীয় কৃষি ঝৃণ মকুব করে দেওয়া হবে। মহিলাদের বছরে এক লাখ টাকা অনুদান দেবে কংগ্রেস সরকার। এছাড়া জনগণনা করে বিভিন্ন জাতির জন্য জনসংখ্যার ভিত্তিতে সংরক্ষণ চালু করা হবে। 

দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, সনিয়া ও রাহুল গান্ধী শুক্রবার দলের ইস্তাহার প্রকাশ করেন। তাতে আলাদা করে যুব সমাজের জন্য গুচ্ছ সুবিধার কথা জানিয়েছে হাত শিবির। বলা হয়েছে সমস্ত কেন্দ্রীয় দফতরে যাবতীয় শূন্যপদ পূরণ করা হবে। 

ইস্তাহার প্রকাশ অনু্ষ্ঠানে খাড়্গে বলেন, কংগ্রেস সরকার নাগরিকের ব্যক্তিগত পরিসরে কখনও প্রবেশ করবে না। খাবার, পোশাক, বিয়ে, প্রেম- ভালবাসা, সম্পর্ক, আচার অনুষ্ঠানে কংগ্রস সরকার কোনও অবস্থাতেই নাক গলাবে না। যা অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা বলেই মনে করা হচ্ছ।

প্রসঙ্গত, মোদী সরকারের বিরুদ্ধে বারে বারে নাগরিক জীবনে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। লাভ জিহাদ বিরোধী আইনের মাধ্যমে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে বারে বারে। 

 চলেছে কংগ্রেস। দলীয় সূত্রের খবর, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি নানা ক্ষেত্রে নতুন সুবিধা প্রদানের কথা ঘোষণার পাশাপাশি কংগ্রেস এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নিয়ে বড় সিদ্ধান্ত জানাতে চলেছে। 

এছাড়া কংগ্রেস ভোট ব্যবস্থায় ব্যাপক সংস্কারের কথাও ঘোষণা করেছে। তারমধ্যে অন্যতম হল, ভিভিপ্যাটের কাগজ ভোটারদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা। ভোটার ভেরিফায়েড পেপার অডিট ট্রেল বা ভিভিপ্যাট হল ইভিএমের সঙ্গে যুক্ত পৃথক একটি মেশিন। ভোটার ভোটদানের পর পছন্দের প্রার্থীর পক্ষে তা নথিভুক্ত হয়েছে কিনা জানা যায় ভিভিপ্যাট মেশিন থেকে বেরিয়ে আসা কাগজ থেকে। কিন্তু ওই কাগজ ভোটারের হাতে পাওয়ার কোনও সুযোগ নেই। কংগ্রেস ইস্তাহারে প্রতিশ্রুতি দিতে চলেছে, দল ক্ষমতায় এলে আইন সংশোধন করে নয়া ব্যবস্থা চালু করা হবে। 

প্রসঙ্গত, কংগ্রেস এর আগে পুরনো পেপার ব্যালট ফেরানোর পক্ষে প্রস্তাব নিয়েছিল। তবে এই ব্যাপারে দলে ভিন্ন মত আছে। দলের অনেকের ধারণা, পেপার ব্যালট চালুর দাবি তুললে বিজেপি প্রচাররবে হেরে যাওয়ার ভয়ে কংগ্রেস আগে থেকেই ইভিএম বাতিলের কথা বলছে। তাই দলের অনেকের মত, ইভিএম ব্যবস্থার সংস্কারের কথা বলা হোক।


```