Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

উত্তরবঙ্গের দুর্গম পথে ট্রেক করে নিয়ে যাওয়া হবে ভোটকর্মী ও ইভিএম! বিশেষ ব্যবস্থা কমিশনের 

আগামী ১৯ এপ্রিল সারা দেশের ১০২টি লোকসভা কেন্দ্রে প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের তিনটি আসন-কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। 

উত্তরবঙ্গের দুর্গম পথে ট্রেক করে নিয়ে যাওয়া হবে ভোটকর্মী ও ইভিএম! বিশেষ ব্যবস্থা কমিশনের 

শেষ আপডেট: 27 March 2024 18:53

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৯ এপ্রিল সারা দেশের ১০২টি লোকসভা কেন্দ্রে প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের তিনটি আসন-কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। 

এর মধ্যে রয়েছে আলিপুরদুয়ার জেলার তিনটি দুর্গম বুথ। যেখানে পৌঁছতে গেলে পায়ে হাঁটা ছাড়া বিকল্প কোনও উপায় এখনও পর্যন্ত গড়ে ওঠেনি। এই তিনটি বুথ হল - বক্সা, চুনাভাটি ও আদমা। এই তিনটি বুথে যাওয়ার জন্য ভোট কর্মীদের ৬ থেকে ১০ কিমি পথ ট্রেক করতে হবে। দুর্গম ওই পথে ভোট কর্মী ও ইভিএম নিয়ে যাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে বলে বুধবার জানিয়েছেন অ্যাডিশনাল সিইও অরিন্দম নিয়োগী।

একই সঙ্গে এখনও পর্যন্ত এই তিনটি লোকসভা কেন্দ্র এলাকায় নাকা চেকিং চালিয়ে বাহিনী কত টাকা বাজেয়াপ্ত করেছে, বুধবার এক বিবৃতিতে তাও জানাল কমিশন। 

কমিশন সূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত বাজেয়াপ্ত করা নগদ অর্থের পরিমাণ- ৬ কোটি ৯৫ লক্ষ টাকা। ২৯ কোটি ৭০ লক্ষ টাকার বেআইনি মদ এবং  ১৫ কোটি ২৪ লক্ষ টাকার ড্রাগস বাজেয়াপ্ত করা হয়েছে। গহনা-সহ বিভিন্ন দূর্মূল্য সামগ্রী বাবদ বাজেয়াপ্ত অর্থের পরিমাণ ১৯ কোটি ৫৮ লক্ষ টাকা। 

তিনটি কেন্দ্রে মনোনয়ন জমা পড়েছে মোট ২৮ জন প্রার্থীর। এর মধ্যে কোচবিহার ও জলপাইগুড়িতে ১০ টি করে মনোনয়ন জমা পড়েছে। আলিপুরদুয়ারে মনোনয়ন জমা দিয়েছেন ৮জন।
নির্বাচন বিধি সংক্রান্ত বিষয়ে কোচবিহারে ২৯,৫৭০টি, আলিপুরদুয়ার ৫,৪৮৫ টি এবং জলপাইগুড়িতে ১২,২২৪ টি  অভিযোগ জমা পড়েছে।

সারা রাজ্যে জমা পড়া মোট অভিযোগের সংখ্যা ৪ লক্ষ ৬০ হাজার ৫২৮ টি। কমিশন সূত্রের খবর, অবাধ ভোট সম্পন্ন করতে আলিপুরদুয়ারে ০৯ কোম্পানি, কোচবিহার ১৭ কোম্পানি ও জলপাইগুড়িতে ১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।


```