Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

দিনে বাম রাতে আরএসএস! সিপিএমকে খোঁচা দিয়ে নওসাদের দাবি, ৩০০কোটি টাকা রোজগার করতে পারতাম!

লোকসভায় জোট না হওয়ার জন্য আগেই সিপিএমকে দায়ী করেছিলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। এবার সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে সিপিএমের প্রতি আক্রমণের সুর আরও চড়ালেন নওসাদ।

দিনে বাম রাতে আরএসএস! সিপিএমকে খোঁচা দিয়ে নওসাদের দাবি,  ৩০০কোটি টাকা রোজগার করতে পারতাম!

শেষ আপডেট: 10 April 2024 16:27

দ্য ওয়াল ব্যুরো: লোকসভায় জোট না হওয়ার জন্য আগেই সিপিএমকে দায়ী করেছিলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। এবার সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে সিপিএমের প্রতি আক্রমণের সুর আরও চড়ালেন নওসাদ।

ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকীর কথায়, "দিনে বাম, রাতে আসএসএস- সিপিএমের মতো পলিটিক্স আমরা করি না। চেয়েছিলাম, জোট করতে, কিন্তু সিপিএমের জন্যই সময় নষ্ট হল।"

জোট না হওয়ার জন্য আইএসএফকেই দুষেছিল সিপিএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম অভিযোগ করেছিলেন, "নওসাদ অন্যের হাতে তামাক খাচ্ছেন!" অর্থাৎ সেলিম বোঝাতে চেয়েছেন, নওসাদরা পরিকল্পিতভাবেই আসন সমঝোতা ভেস্তে দিয়েছেন।

এরপরই সোশ্যাল মাধ্যমে নওসাদের বিরুদ্ধে আর্থিক সাহায্য নেওয়ার অভিযোগ ভাইরাল হয়। এ ব্যাপারে নওসাদের বক্তব্য, "আমার নজরেও এসেছে আর্থিক সাহায্যের বিষয়টি। এক জায়গায় বলা হয়েছে ৪০ লাখ টাকা, আর এক জায়গায় ৩২ কোটি টাকা এবং এক জায়গায় ৫০ কোটি টাকা! আসলে যার যেমন রুচি সে তেমন বলবে!"

খানিক থেমে আত্মপক্ষ সমর্থনের সুরে নওসাদ বলেন, "আমার কাছে মন্ত্রিত্বের অফার ছিল। আর এই রাজ্য সরকারের আমলে এমন কেউ নেই যে পার্সেন্টেজ ছাড়া কাজ করেছে। টাকা রোজগার যদি আমার মূল লক্ষ্য হত তাহলে অনায়াসে মন্ত্রিত্বের অফার নিতে পারতাম। সহজেই সংখ্যালঘু দফতরটা তো পেতাম। ৫ হাজার কোটি টাকার প্রজেক্ট আছে। আগেরবারে তো এরা দেড় হাজার কোটি টাকার খরচ করেছে। আমি দায়িত্ব নিলে ৩ হাজার কোটি টাকার কাজ করতাম। তার ১০ শতাংশ কত হয়? অনায়াসে ৩০০ কোটি টাকা পকেটে চলে আসত! কেউ ধরতেই পারতো না।

নওসাদের এমন মন্তব্য প্রকাশ্যে আসতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সিপিএম। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "সব কথার জবাব দিতে নেই। নওসাদ নিজেই নিজের মনে সুপ্ত ইচ্ছার কথা বলে দিয়েছেন!"


```