Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

লোকসভায় কেজরির সবেধন নীলমণি এমপি-র বিজেপিতে যোগ, সঙ্গী পাঞ্জাবের বিধায়ক

পাঞ্জাবের রাজনীতিতে আপের কাছে এটা একটা বড় ধাক্কা।

লোকসভায় কেজরির সবেধন নীলমণি এমপি-র বিজেপিতে যোগ, সঙ্গী পাঞ্জাবের বিধায়ক

ফাইল ছবি

শেষ আপডেট: 27 March 2024 18:47

দ্য ওয়াল ব্যুরো: লোকসভায় আম আদমি পার্টির সবেধন নীলমণি এমপি সুশীলকুমার রিঙ্কু বুধবার বিজেপিতে যোগ দিলেন। তাঁর সঙ্গেই জলন্ধর পশ্চিমের বিধায়ক শীতল অঙ্গুরালও দিল্লিতে বিজেপির সদর দফতরে পদ্ম পতাকা হাতে তুলে নেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির ঘটনার মধ্যে আসন্ন লোকসভা নির্বাচনে পাঞ্জাবের রাজনীতিতে আপের কাছে এটা একটা বড় ধাক্কা।

 জলন্ধর লোকসভা উপনির্বাচনে ২০২৩ সালে জেতেন রিঙ্কু। সূত্রে জানা গিয়েছে, বিজেপির টিকিটে এবার ভোটে প্রার্থী হতে পারেন তিনি। উল্লেখ্য, ২০২২ সালে পাঞ্জাব বিধানসভা নির্বাচনে জলন্ধর পশ্চিম কেন্দ্রে মুখোমুখি লড়াই হয়েছিল রিঙ্কু এবং অঙ্গুরালের মধ্যে। তখন রিঙ্কু কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছিলেন। আপ প্রার্থী অঙ্গুরাল বিরাট মার্জিনে জিতেছিলেন। ভোটের পরেই রিঙ্কু কংগ্রেস ছেড়ে অরবিন্দ কেজরিওয়ালের হাত ধরে জলন্ধর কেন্দ্র থেকে লোকসভার সদস্য হন।

৫৪৩ সদস্যবিশিষ্ট লোকসভায় আপের অন্ধের যষ্টি ছিলেন তিনি। যোগদানের পর রিঙ্কু বলেন, পাঞ্জাবের উন্নয়নের জন্য তাঁর এই দলবদল। বিশেষত জলন্ধরের মানুষের উন্নয়নের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্যের উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছে আপ নেতৃত্বাধীন সরকারের জন্য এই অভিযোগও তোলেন রিঙ্কু।

 নিজেকে ক্ষমতার জন্য লালায়িত নই বলেও দাবি তাঁর। জলন্ধরের বিকাশে এটা তাঁর নতুন প্রয়াস। প্রসঙ্গত, মঙ্গলবার লুধিয়ানার এমপি এবং কংগ্রেস নেতা রবনীত সিং বিট্টু বিজেপিতে যোগ দেন। তিনি পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের নাতি। রিঙ্কু এদিন আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাজ করার উদ্যোগ দেখে তিনি অভিভূত। বিজেপিই দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে পারবে।


```