Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

আবগারি কেলেঙ্কারিতে জেল খাটা ব্যবসায়ী বিজেপিতে ৬০ কোটির বন্ড দিয়েছেন, অভিযোগ আপের

দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি নিয়ে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল আম আদমি পার্টি।

আবগারি কেলেঙ্কারিতে জেল খাটা ব্যবসায়ী বিজেপিতে ৬০ কোটির বন্ড দিয়েছেন, অভিযোগ আপের

দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি

শেষ আপডেট: 23 March 2024 18:54

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি নিয়ে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল আম আদমি পার্টি। তাদের অভিযোগ, ওই কেলেঙ্কারিতে জেল খাটা এক ব্যবসায়ী বিজেপির নির্বাচনী তহবিলে মোটা টাকা দিয়েছেন। 

ব্যবসায়ীর নাম শরৎচন্দ্র রেড্ডি। অরবিন্দ ফার্মা নামে একটি কোম্পানির মালিক তিনি। আম আদমি পার্টির নেত্রী অতিশী শনিবার নথিপত্র তুলে ধরে অভিযোগ করেছেন, দিল্লির আবগারি নীতি তৈরির সময় তিনি বিজেপিকে সাড়ে পাঁচ কোটি টাকার বেশি অর্থ ইলেকট্রোরাল বন্ড মারফৎ দিয়েছিলেন এই ব্যবসায়ী।

আবগারী মামলায় প্রায় সাড়ে পাঁচ মাস জেল খাটা ওই ব্যবসায়ী গত নভেম্বরে জামিনে মুক্তি পাওয়ার পর বিজেপিতে আরও ৫৫ কোটি কোটি টাকা দিয়েছেন ইলেক্টোরাল বন্ড হিসাবে, দাবি করেন আপ নেত্রী। 

অতিশী অভিযোগ করেন, যে আবগারি নীতির প্রণয়নের জন্য স্বয়ং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ইডি গ্রেফতার করেছে, দেখা যাচ্ছে তিনি বিজেপিকেও টাকা দিয়েছেন। অতিশীর আরও অভিযোগ, কেজরিওয়ালকে গ্রেফতারে ইডি ওই ব্যবসায়ীর বক্তব্যকে হাতিয়ার করেছে। গ্রেফতার হওয়ার পর তিনি কেজিরিওয়ালের নাম বলেননি। ইডির চাপের মুখে মুখ্যমন্ত্রীর নাম নিয়েছেন। বলেছেন, কেজিরিওয়ালকেও ঘুষের টাকা দিয়েছেন। আর তারপরই ওই ব্যবসায়ী জামিন পেয়ে যান। 

আপ সূত্রে বলা হয়েছে, ওই ব্যবসায়ী এপিএল হেলথ কেয়ার এবং ইউগিয়া ফার্মা নামেও দুটি কোম্পানির মালিক। তাঁর তিনটি কোম্পানিই দিল্লির বিস্তীর্ণ এলাকায় মদ বিক্রির বরাত পায়। তাৎপর্যপূর্ণ হল আপের এই গুরুতর অভিযোগ নিয়ে বিজেপি এখনও পাল্টা কোনও প্রতিক্রিয়া দেয়নি।


```