Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ডায়মন্ড হারবার থেকে কত ভোটে জিতবেন? বসিরহাটের সভা থেকে জানিয়ে দিলেন অভিষেক

বসিরহাটের সভা থেকে অভিষেক বলেন, “এমন ভাবে ভোট দেবেন, যাতে বিরোধীদের জামানত জব্দ হয়ে যায়। ইভিএম খুললে যেন পদ্মের বদলে সর্ষে ফুল দেখে। এদের হারিয়ে গঙ্গা জলে ভাসিয়ে দিল্লিতে প্যাকেট করে পাঠাব।”

ডায়মন্ড হারবার থেকে কত ভোটে জিতবেন? বসিরহাটের সভা থেকে জানিয়ে দিলেন অভিষেক

শেষ আপডেট: 20 March 2024 17:08

দ্য ওয়াল ব্যুরো: গতবারে প্রায় ৩ লাখ ২১ হাজার ভোটের ব্যবধানে ডায়মন্ড হারবার লোকসভা থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারেও ডায়মন্ড হারবার থেকে অভিষেককে প্রার্থী করেছে দল। বুধবার বসিরহাটের সভা থেকে অভিষেক নিজেই জানিয়ে দিলেন এবারে তাঁর জয়ের ব্যবধান কত হতে পারে। একই সঙ্গে বসিরহাট লোকসভা কেন্দ্রেরও জয়ের মার্জিন বেঁধে দিয়েছেন তিনি।

বসিরহাটের সভা থেকে অভিষেক বলেন, “এবারে ডায়মন্ড হারবারে চার লক্ষের ব্যবধানে বান্ডিল করব। আপনাদের বসিরহাটের জয়ের ব্যবধান চার লাখ হবে তো। আগেরবার সাড়ে তিন লাখ ছিল। এবারে আরও ৫০ হাজার বাড়াতে হবে।”

ডায়মন্ড হারবার থেকে ভোটে দাঁড়াতে চান আইএসএফের ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী। এমনকী এ ব্যাপারে একাধিক সভা থেকে অভিষেককে হারানোর হুঁশিয়ারিও দিয়েছেন নওসাদ। যদিও নওসাদকে প্রার্থী করা হবে কি না তা এখনও স্পষ্ট করেনি আইএসএফ। পর্যবেক্ষকদের মতে, নিজের জয়ের ব্যবধান জানিয়ে আদতে নওসাদ-সহ বিরোধীদেরই বার্তা দিতে চেয়েছেন অভিষেক।

বসিরহাটের সভা থেকে অভিষেক বলেন, “এমন ভাবে ভোট দেবেন, যাতে বিরোধীদের জামানত জব্দ হয়ে যায়। ইভিএম খুললে যেন পদ্মের বদলে সর্ষে ফুল দেখে। এদের হারিয়ে গঙ্গা জলে ভাসিয়ে দিল্লিতে প্যাকেট করে পাঠাব।”

বাংলায় সাত দফা ভোটের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার বসিরহাটের সভা থেকে কমিশনের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করে অভিষেক বলেন, “গতবারে আট দফায় ভোট করেছিল। সেবারে অজুহাত ছিল কোভিড। এবারেও সাত দফায় ভোট করছে বাংলায়। অথচ কেরল, তামিলনাড়ুর মতো রাজ্যে একদফায় ভোট হচ্ছে। গতবারে আট দফায় ভোট করেও বাংলায় গোহারান হেরেছিল, এবারেও তাই হবে।”

অভিষেকের কথায়, “এই ভোট শুধু কেন্দ্রের সরকার নির্বাচনের ভোট নয়, বিরোধীদের বাংলা থেকে সমূলে উৎখাত করার ভোট। এই ভোট বঞ্চনার প্রতিবাদ জানানোর ভোট।”

১০০ দিনের কাজ, আবাস যোজনা-সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্র গত ২ বছরের বেশি সময় ধরে রাজ্যের টাকা আটকে রেখেছে বলে অভিযোগ। ইতিমধ্যে ১০০ দিনের শ্রমিকদের মজুরির টাকা মিটিয়ে দিয়েছে রাজ্য। ওই প্রসঙ্গ টেনে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী-সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যের রিপোর্ট কার্ড তুলে ধরে অভিষেক বলেন, “প্রতিটি সভা থেকে আমি রাজ্যের রিপোর্ট কার্ড তুলে ধরছি। মোদীকে চ্যালেঞ্জ করেছিলাম যে ১০০ দিনের কাজ, আবাসে বাংলাকে ১০ পয়সা দিয়ে থাকলে তার শ্বেতপত্র প্রকাশ করে দেখাক। ৬ দিন হয়ে গেল, যে আমার চ্যালেঞ্জ রক্ষা করতে পারে না, তার গ্যারেন্টি নেবেন?”

এদিন বিজেপির উদ্দেশে আরও একটি চ্যালেঞ্জ ছুড়েছেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “১৭টা রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে। যদি এক বাপের ব্যাটা হন, তাহলে চ্যালেঞ্জ করছি, অন্তত একটা রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারে ২ হাজার করে দিয়ে দেখাক। কথা দিচ্ছি, আমি রাজনীতি ছেড়ে দেব।”


```