Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বাম-কংগ্রেসের ভোট বাড়েনি, কমেওনি! তাহলে বিজেপি বাড়ল কীভাবে? কী বলছে চাণক্য ও অ্যাক্সিস

কালকের সমীক্ষা অনুযায়ী বাম-কংগ্রেসের ভোট বাড়েনি, কমেওনি।

বাম-কংগ্রেসের ভোট বাড়েনি, কমেওনি! তাহলে বিজেপি বাড়ল কীভাবে? কী বলছে চাণক্য ও অ্যাক্সিস

কী বলছে চাণক্য ও অ্যাক্সিস

শেষ আপডেট: 2 June 2024 17:46

দ্য ওয়াল ব্যুরো: শনিবার যে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলের পূর্বানুমান প্রকাশিত হয়েছে তা মানতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পষ্টাপষ্টি অভিযোগ করেছেন, “এই এক্সিট পোল বিজেপি করিয়েছে। তার পর মিডিয়াকে খাইয়েছে”। 

এক্সিট পোলের সমীক্ষা সর্বদাই ত্রুটি মুক্ত হয় না। বহু সময়ে প্রকৃত ফলাফলের সঙ্গে বুথ ফেরত সমীক্ষার হিসাব মেলে না। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যে দুটি বা তিনটি বুথ ফেরত সমীক্ষার পূর্বানুমান নিয়ে উষ্মা প্রকাশ করেছেন, সম্ভবত তাদের মধ্যে টুডেজ চাণক্য এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়া অন্যতম। এদের মধ্যে চাণক্যর পূর্বানুমান হল, বাংলায় বিজেপি ২৪টি (± ৫) আসনে জিততে পারে। তৃণমূল জিততে পারে ১৭টি (± ৫) আসনে। তাদের এও মত হল, কংগ্রেস ও বামেরা মিলে ১টি (± ১) আসনে জিততে পারে। আর অ্যাক্সিসের মতে বাংলায় বিজেপি ২৬ থেকে ৩১টি আসনে জিততে পারে। তৃণমূল জিততে পারে ১১ থেকে ১৪টি আসনে। আর বাম-কংগ্রেস জিততে পারে শূন্য থেকে ২টি আসনে। 

তবে সংখ্যার তুলনায় ভোট শতাংশ নিয়ে তাদের দাবি অর্থবহ। চাণক্যর মতে বিজেপি বাংলায় ৪৪ ((± ৩) শতাংশ ভোট পেতে পারে। তৃণমূল পেতে পারে ৪১ (± ৩) শতাংশ। আর অ্যাক্সিসের মতে বিজেপি ৪৬ শতাংশ ভোট পেতে পারে আর তৃণমূল পেতে পারে ৪০ শতাংশ ভোট। 

তাৎপর্যপূর্ণ হল, এই দুয়ের সমীক্ষাতেই বাম কংগ্রেসের ভোট বাড়া বা বিশেষ ভাবে কমে যাওয়ার কোনও ইঙ্গিত দেওয়া হয়নি। ২০১৯ সালে সিপিএম এবং কংগ্রেস মিলিয়ে বাংলায় ১২ শতাংশ ভোট পেয়েছিল। সিপিএম পেয়েছিল ৬.৩৪ শতাংশ ভোট। আর কংগ্রেস পেয়েছিল ৫.৬৬ শতাংশ ভোট। এর সঙ্গে ফরওয়ার্ড ব্লক, আরএসপি এবং সিপিআইয়ের ভোট জুড়লে হয় ১৩.২ শতাংশ। 

চাণক্যর মতে, বাংলায় সিপিএম এবং কংগ্রেস এবার ১১ (± ৩) শতাংশ ভোট পেতে পারে। অন্যদিকে অ্যাক্সিসের মতে, বাম-কংগ্রেস পেতে পারে ১২ শতাংংশ ভোট। অর্থাৎ এই দুই সমীক্ষার মতে বাম ও কংগ্রেসের ভোট বাড়ছে না। আবার কমলেও তা বিশেষ কমছে না। প্রশ্ন হল, তাহলে বিজেপির ভোট বাড়ছে কীভাবে? 

দুই সমীক্ষারই ইঙ্গিত, তৃণমূলের ভোটের একটা ছোট অংশও চলে গেছে বিজেপির দিকে। সম্ভবত সেই ভোট হল তৃণমূলের হিন্দু ভোট। অ্যাক্সিসের ইঙ্গিত তৃণমূলের ৩ শতাংশ ভোট চলে গেছে বিজেপির দিকে। চাণক্যর মতে তৃণমূল থেকে বিজেপির দিকে গেছে ২ শতাংশ ভোট। আর তার ফলেই বিজেপি অনেক বেশি আসনে জিততে পারে বলে তাঁদের মত। 

তৃণমূলের রাজ্য নেতাদের একটা বড় অংশ এই হিসাব মানতে নারাজ। তাঁরা মনে করছেন, এই হিসাব ঠিক না। তৃণমূলের থেকে সংখ্যালঘুদের একটা ছোট অংশ ভোট বাম-কংগ্রেসের দিকে গেলে তবেই এই ফল হতে পারে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে এক আধটা আসনে তা হলেও দক্ষিণবঙ্গে তার সম্ভাবনা নেই। 
আবার সিপিএম-কংগ্রেসও মনে করছে, এই এক্সিট পোল ভ্রান্ত। কারণ, তাঁদের মতে, সিপিএমের হিন্দু ভোট যেমন রামের থেকে বামের দিকে ফিরবে। তেমনই সংখ্যালঘু ভোটের একাংশ ভোট দেবেন তাদের। 

সবমিলিয়ে এক্সিট পোলের পূর্বানুমান নিয়ে এখন চরম বিভ্রান্তি তৈরি হয়েছে বাংলায়। স্পষ্ট উত্তর পেতে মাঝে এখনও অনন্ত ৪০ ঘণ্টার অপেক্ষা।


```