Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ত্রিশঙ্কু হলে কী করবেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে হাইকোর্টের প্রাক্তন বিচারপতিদের চিঠি

সাংবিধানিক সঙ্কট তৈরি হলে কী হবে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছেও প্রশ্ন

ত্রিশঙ্কু হলে কী করবেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে হাইকোর্টের প্রাক্তন বিচারপতিদের চিঠি

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

শেষ আপডেট: 3 June 2024 18:21

দ্য ওয়াল ব্যুরো: ভোটগণনার ফলাফলে ত্রিশঙ্কু লোকসভার ইঙ্গিত মিললে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে গণতান্ত্রিক নজির স্থাপনের আর্জি জানালেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতিরা। একটি খোলা চিঠিতে তাঁরা রাষ্ট্রপতি, দেশের প্রধান বিচারপতি এবং মুখ্য নির্বাচন কমিশনারকে এই আর্জি জানিয়েছেন।

আগামিকাল, মঙ্গলবার সকাল ৮টায় শুরু হতে চলেছে লোকসভার ভোটগণনা। তার আগে সোমবার অন্তত ৭ জন প্রাক্তন বিচারপতি খোলা চিঠি লিখেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ করে। লোকসভা নির্বাচন যে পদ্ধতিতে হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।

চিঠিতে বলা হয়েছে, ভোটের ফলে যদি ত্রিশঙ্কু লোকসভা হয়, তাহলে ভারতের রাষ্ট্রপতির কাঁধেই কঠিন দায়িত্ব এসে পড়ে। আমরা নিশ্চিত রাষ্ট্রপতি প্রতিষ্ঠিত বা প্রচলিত প্রথা অনুযায়ী গণতান্ত্রিক নজির স্থাপন করবেন। তিনি নিশ্চই সংখ্যাগরিষ্ঠ আসনের দাবিদার প্রাক নির্বাচনী জোটকেই প্রথমে সরকার গঠন করতে ডাকবেন। একইসঙ্গে তিনি নিশ্চই ঘোড়া কেনাবেচার সম্ভাবনাকে প্রতিহত করার চেষ্টা করবেন।

প্রাক্তন বিচারপতিরা সর্বোচ্চ আদালতের কাছে খোলা চিঠিতে বলেছেন, গণতন্ত্র এবং সংবিধানকে রক্ষা করুন। সুপ্রিম কোর্টকে লোকসভা ভোটের ফলাফল সংক্রান্ত যে কোনও আর্জিতে দ্রুত পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। প্রাক্তন বিচারপতিরা এ বিষয়ে ভোটের ফলাফলের সময় সম্ভাব্য বিপর্যয় ঠেকাতে সক্রিয় পদক্ষেপের দাবি জানিয়েছেন। গণনার সময় বা ফল ঘোষণার পর্বে কোনও ভয়ঙ্কর কিছু ঘটে গেলে দ্রুত যেন তা রোধে ব্যবস্থা নেয় শীর্ষ আদালত।

কোনও সাংবিধানিক সঙ্কট উপস্থিত হলে বিচার প্রক্রিয়ায় যাতে বিলম্ব না ঘটে তার জন্য গ্রীষ্মাবকাশের মধ্যেও প্রধান বিচারপতি সহ পাঁচ শীর্ষ বিচারপতিকে গণনার সময় উপস্থিত থাকার আবেদন জানিয়েছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতিরা। তাঁরা লিখেছেন, আমরা আশা করি, আমাদের আশঙ্কা নিশ্চই ভুল প্রমাণিত হবে। ভোটগণনা পর্ব সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে এবং ফল ঘোষণায় কোনও অশান্তি হবে না। এছাড়াও জনমত অনুসারে নির্বিঘ্নে ক্ষমতা অর্জনের গোটা পর্ব শান্তিতেই মিটবে।

চিঠিতে স্বাক্ষর করেছেন, মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জিএম আকবর আলি, অরুণা জগদীশন, ডি হরিপরন্তনম, পিআর শিবকুমার, সিটি সেলভাম, এস বিমলা এবং পাটনা হাইকোর্টের প্রাক্তন বিচারপি অঞ্জনা প্রকাশ। চিঠিতে তাঁরা লিখেছেন, আমরা কোনও রাজনৈতিক দলেরই অনুগামী নই।


```