Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ভুয়ো ভিডিও, সন্দেশখালিতে স্টিং অপারেশনে সিবিআই তদন্তের দাবি বিজেপির, কী বললেন শুভেন্দু

সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। 

ভুয়ো ভিডিও, সন্দেশখালিতে স্টিং অপারেশনে সিবিআই তদন্তের দাবি বিজেপির, কী বললেন শুভেন্দু

সন্দেশখালিতে স্টিং অপারেশনে সিবিআই তদন্তের দাবি বিজেপির

শেষ আপডেট: 4 May 2024 20:06

দ্য ওয়াল ব্যুরো: ৩২ মিনিট ৪৩ সেকেন্ডের ভিডিও। শনিবার সকাল থেকে সন্দেশখালির স্টিং অপারেশেনের সেই ভিডিয়ো ঘিরে হইচই পড়ে গিয়েছে। ভিডিয়োতে গঙ্গাধর কয়াল নামে সন্দেশখালির বিজেপি নেতাকে বলতে শোনা গিয়েছে, সন্দেশখালির ঘটনা পুরোটাই সাজানো। লোকসভা নির্বাচনের আবহে স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে আসরে নেমেছে তৃণমূল। এদিকে গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। 

সন্দেশখালিতে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। স্টিং অপারেশনে গঙ্গাধর স্পষ্টত জানিয়েছেন, সন্দেশখালিতে রেখা পাত্রদের ধর্ষণের অভিযোগ সাজানো। তাঁদের ব্রেন ওয়াশ করা হয়েছে। সেই সঙ্গে তাঁর এও দাবি, এজন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁদের টাকা ও মোবাইল দিয়ে সাহায্য করেছিলেন। কিন্তু এই দাবি মানতে নারাজ গেরুয়া শিবির। 

স্টিং অপারেশনে সন্দেশখালি কাণ্ডের পিছনে যার হাত রয়েছে বলে দাবি করা হয়েছে সেই শুভেন্দু অধিকারীও দিনের শেষে প্রতিক্রিয়া দিয়েছেন। গোটা ভিডিওটি ভুয়ো দাবি করে শুভেন্দুও সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তাঁর কথায়, "তৃণমূলের তমাল, প্রতীক জৈন, ভাইপো মিলে ভিডিও বানিয়েছে। গলা নকল করে সব করা যায়।" যদিও তমাল জানিয়েছেন, তিনি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তা ‘বিকৃত’। এই অভিযোগ জানিয়ে সিবিআইয়ের ডিরেক্টরকে ই-মেল পাঠিয়েছেন বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। শুভেন্দুর দাবি, এই সব কিছু ‘কয়লা ভাইপোর তৈরি’। বিরোধী দলনেতার নিশানায় যে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তা স্পষ্ট বোঝা গিয়েছে। 

এদিন সন্ধে সন্দেশখালির স্টিং অপারেশনের প্রেক্ষিতে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে সন্দেশখালির 'সাজানো' ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারীদের আক্রমণ করেন অভিষেক। ঠিক তখনই সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। সন্দেশখালি নিয়ে যে ভিডিও ভাইরাল হয়েছে, তার সিবিআই তদন্তের দাবি জানান তিনি। 

শমীক ভট্টাচার্য বলেন, "গঙ্গাধর কয়ালের সঙ্গে সন্দেশখালি আন্দোলনের কোনও যোগাযোগ ছিল না। একটা ভিডিও এনে রাজনীতি বদল সম্ভব নয়।" তিনি এও জানান, স্থানীয় বাসিন্দারা বলছেন যে ভিডিও কন্ঠস্বর গঙ্গাধর কয়ালের নয়। পুরো ভিডিওটাই সাজানো। 

স্টিং অপারেশনের ভিডিওতে সন্দেশখালিতে বিজেপি নেতা দাবি করেছেন, শুভেন্দু অধিকারী সন্দেশখালির গোটা ঘটনায় টাকা দিয়ে সাহায্য করেছেন। এককথায় শুভেন্দু অধিকারীর কথাতেই সন্দেশখালি সমস্ত অভিযোগ এনেছিলেন গ্রামবাসীরা। এপ্রসঙ্গে শমীকের বক্তব্য, "বিরোধী দলনেতাকে কালিমালিপ্ত করতে এটা ঘটানো হয়েছে। এই ঘটনার মধ্যে দিয়ে তৃণমূল আসলে সন্দেশখালির নির্যাতিতাদেরই অপমান করল।"


```