Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

জগন্নাথ মোদীর ভক্ত! পুরীর বিজেপি প্রার্থী সম্বিতের 'মুখ ফস্কে' মন্তব্যে সরব বিরোধীরা

মোদীর পুরীতে প্রচারে আসা নিয়ে তিনি বলে বসেন, জগন্নাথদেব নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভক্ত!

জগন্নাথ মোদীর ভক্ত! পুরীর বিজেপি প্রার্থী সম্বিতের 'মুখ ফস্কে' মন্তব্যে সরব বিরোধীরা

সোমবার পুরীতে সম্বিত পাত্রর প্রচারে নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 21 May 2024 00:06

দ্য ওয়াল ব্যুরো: জগন্নাথদেবকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন পুরীর বিজেপি প্রার্থী সম্বিত পাত্র। আর সেই মন্তব্যকে হাতিয়ার করে সরব হয়েছে বিরোধীরা। কড়া সমালোচনা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরীতে প্রচারে এসেছিলেন। জগন্নাথ মন্দিরে পুজোও দেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন সম্বিত। তখনই মোদীর পুরীতে প্রচারে আসা নিয়ে তিনি বলে বসেন, জগন্নাথদেব নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভক্ত! বিষয়টি নিয়ে যে জলঘোলা হতে পারে তা আন্দাজ করে ঘটনাস্থলে উপস্থিত বিজেপি নেতাদের একাংশ জানান, মুখ ফস্কেই এমন কথা বলেছেন সম্বিত। আসলে বিজেপি প্রার্থী বলতে চেয়েছেন, মোদী জগন্নাথের ভক্ত।

 ঠিক কী বলেছিলেন সম্বিত? তিনি বলেছিলেন, “প্রধানমন্ত্রী মোদীকে দেখতে আজ লক্ষ লক্ষ মানুষ হাজির ছিলেন। জগন্নাথ নিজে মোদীর ভক্ত। আর আমরা সকলেই মোদীর পরিবার। আমি আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছি না। এবং আজ সমস্ত ওড়িয়ার কাছে একটা স্মরণীয় দিন।”

ঘটনাটি প্রকাশ্যে আসার পরই তীব্র আক্রমণ করেন নবীন পট্টনায়ক। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "মহাপ্রভুকে কোনও মানুষের ভক্ত বলা ঈশ্বরের অবমাননা। এর ফলে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা কোটি কোটি ওড়িয়া ও জগন্নাথ-ভক্তর ভাবাবেগে আঘাত লেগেছে।’

সম্বিতের ওই মন্তব্য নিয়ে সরব হয়েছে তৃণমূলও। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘মোদীর দলের নেতা জগন্নাথদেবকে অপমান করেছেন।"

এদিকে এহেন মন্তব্যের জেরে বিতর্ক তুঙ্গে উঠতে শুরু করলে সম্বিত নিজেই আসরে নামেন। পাল্টা নবীনের পোস্টে রিটুইট করেন তিনি। লেখেন, “আজ আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফল রোড শোয়ের পরে বহু মিডিয়াকে অসংখ্য বাইট দিয়েছি। সর্বত্রই আমি বলেছি মোদী শ্রীজগন্নাথ মহাপ্রভুর ভক্ত। কিন্তু ভুল করে একবার উল্টোটা বলে ফেলেছি। এই বিষয়টিকে দয়া করে ইস্যু বানাবেন না। মুখ ফস্কে ভুল কথা আমরা অনেকেই বলে ফেলি।’

যদিও সেই টুইটের এখনও কোনও প্রতিক্রিয়া দেননি নবীন। তাই ওড়িশার মুখ্যমন্ত্রী কী জবাব দেন  সেদিকে তাকিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা।


```