Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

১৭ ঘণ্টার মধ্যে মত বদল, আসানসোল থেকে লড়বেন না ভোজপুরী তারকা পবন

নাম ঘোষণা ১৭ ঘণ্টার মধ্যে আসানসোল লোকসভা থেকে সরে দাঁড়ালেন বিজেপি প্রার্থী পবন সিং। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এবার লড়াই থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন। ভোজপুরী তারকার নাম ঘোষণা হতেই নানা ধরণের বির্তক শুরু হয়েছিল। 

১৭ ঘণ্টার মধ্যে মত বদল, আসানসোল থেকে লড়বেন না ভোজপুরী তারকা পবন

শেষ আপডেট: 3 March 2024 14:43

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: নাম ঘোষণার ১৭ ঘণ্টার মধ্যে আসানসোল লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন বিজেপি প্রার্থী পবন সিং। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এবার লড়াই থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন। ভোজপুরী তারকার নাম ঘোষণা হতেই নানা ধরনের বির্তক শুরু হয়েছিল। 

রবিবার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, " আমি ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। দল আমাকে বিশ্বাস করেছিল এবং আসানসোল থেকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছিল, কিন্তু কিছু কারণে, আমি আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না…"

নাম ঘোষণার ১৭ ঘণ্টার মধ্যে আসানসোল লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন বিজেপি প্রার্থী পবন সিং। ব্যক্তিগত কারণে তিনি ভোটের লড়াই থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন। ভোজপুরী তারকার নাম ঘোষণা হতেই নানা বির্তক শুরু হয়েছিল। 

রবিবার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, " আমি ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। দল আমাকে বিশ্বাস করেছিল এবং আসানসোল থেকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছিল, কিন্তু কিছু কারণে, আমি আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না…"

আসানসোলের বিজেপি প্রার্থী হিসাবে পবন সিংয়ের নাম ঘোষণা হতেই একের পর এক আক্রমণ ধেয়ে আসতে থাকে তৃণমূল শিবির থেকে। তাঁর মিউজিক ভিডিওর কিছু পোস্টার এক্স হ্যান্ডেলে শেয়ার করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন গায়ক তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। সেখানে তিনি লেখেন, "আমি ব্যক্তিগতভাবে এটি যাচাই করিনি বা যাচাই করব না। তবে আমি এই চলচ্চিত্রগুলির পোস্টারে আপ্লুত হয়েছি! শিল্পী পবনজির বিরুদ্ধে আমার কোনও বক্তব্য নেই। তবে এই পোস্টারগুলি যদি সত্য হয় তবে বাংলার জন্য এবং বিশেষ করে বাংলার মহিলাদের জন্য বিজেপি কী ধরনের সম্মান দেখায় তা স্পষ্ট।" এর পরেই তৃণমূলের তীব্র আক্রমণের মধ্যে পড়েন বিজেপির এই প্রার্থী। তাছাড়াও বিজেপির অন্দরে একাংশের মধ্যে পবন সিংকে প্রার্থী করা নিয়ে অসন্তোষ দেখা দিয়েছিল। 

বিজেপি প্রার্থীর সরে দাঁড়ানোর পরেই এদিন নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পবন সিংয়ের পোস্ট শেয়ার করে লেখেন, "পশ্চিমবঙ্গের জনগণের অদম্য তেজ ও শক্তি।"

কুণাল ঘোষ জানান, গত উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার কাছে অগ্নিমিত্রা পল বিপুল ভোটে হেরে গিয়েছিলেন। আসানসোলে এবারও বিপুল ভোটে জয়ী হবে তৃণমূল। তাই চাপে পড়েই প্রার্থী বদল করতে বাধ্য হল বিজেপি। যদিও এই বিষয়ে নিয়ে আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল জানান, ব্যক্তিগত সমস্যার কথা জানিয়েই তিনি লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন।


```