Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কোন অসুখে কতটা জল খেলে সারবে শরীর? সারাদিনে কার কতটা জরুরি

জল খান মেপে, কার কতটা জরুরি?

কোন অসুখে কতটা জল খেলে সারবে শরীর? সারাদিনে কার কতটা জরুরি

শেষ আপডেট: 4 March 2024 17:33

দ্য ওয়াল ব্যুরো: শীত পাততাড়ি গুটিয়েছে। কড়কড়ে গরম পড়ছে। এখন বেশি করে জল খেতে বলছেন সকলেই। ডিহাইড্রেশন যাতে না হয় সে জন্য জল খেতেই হবে। তবে কতটা? সারাদিনে ঠিক কতটা জল খাওয়া দরকার সে নিয়ে নানা মুনির নানা মত। চলুন জেনেনি আমাদের শরীরের জন্য ঠিক কতটা জল দরকার।

কথায় বলে জলই জীবন। তাই বলে সারাদিন ঢকঢক করে জল খেয়ে যাওয়াটা (Water Intake) কোনও কাজের কথা নয়। শরীরের কলকব্জা ঠিক রাখতে হলে জলের প্রয়োজন সবচেয়ে বেশি নিঃসন্দেহে। তবে ঠিক কোন সময় কতটা জল শরীরে দরকার সেটাও জানা উচিত। শরীর হল মেশিনের মতো। যাকে চালাতে জল অবশ্যই দরকার। তবে নির্দিষ্ট পরিমাণে। প্রয়োজনের বেশি জল সিস্টেমে ঢেলে দিলে সেটা তো বিগড়ে যাবেই! ডাক্তাররা তাই বলেন, জল খান, তবে মেপে। যতটা দরকার ঠিক ততটাই।

জল খান মেপে, কার কতটা জরুরি?

একজন সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষের দিনে ৩.৭ লিটার (১২৫ আউন্স) ফ্লুইড (Fluid) দরকার হয়। একজন মহিলার সেখানে দরকার হয় ২.৭ (৯১ আউন্স) লিটার ফ্লুইড।

হার্ট, লিভার, কিডনি একদম ঠিক থাকলে, শরীরে রোগ কম থাকলে দিনে আড়াই থেকে তিন লিটার জল জরুরি।

ফ্লুইড অর্থে শুধু জল নয়, চা-কফি, হেলথ ড্রিঙ্ক, দুধ সবই হতে পারে। মানে যে কোনও লিকুইড। যদি সারাদিনে চা-কফির পরিমাণ বেশি হয়, তাহলে সেই অনুপাতে জল মেপে খাওয়া উচিত।

বমি, ডায়ারিয়া হলে, ১ লিটার জলে ১ প্যাকেট ওআরএস গুলে খেতে হবে।  কারণ শরীরে ইলেকট্রোলাইটস ব্যালেন্স সঠিক রাখতে অত্যন্ত প্রয়োজনীয় উপাদান হল ওআরএস। 

আমাদের দেশে ৬৫–৭০ কেজি ওজনের কর্মক্ষম সুস্থ মানুষের শরীরে জলের চাহিদা ছিল ৩–৪ লিটার। শীতকালে তা কমে ২–৩ লিটার। এখন গরমে তা দাঁড়িয়েছে ৪–৫ লিটার ও শীতে ৩–৪ লিটার।

কী ধরনের খাবার খাচ্ছেন তার উপরও নির্ভর করে জলের চাহিদা। ঘরে কম তেল–নুন–মশলায় রান্না করা সুষম খাবার খেলে, কম জল খেলেই হয়। আর ফাস্ট ফুড বা প্রসেসড ফুডে প্রচুর নুন থাকে বলে এ সব নিয়মিত খেলে জল খাওয়া বাড়াতে হয়।

তবে হার্ট ফেলিওর, ক্রনিক কিডনির অসুখ, অনিয়ন্ত্রিত রক্তচাপ ইত্যাদির কারণে যাঁদের নুন কম খেতে হয়, তাঁদের জলের ব্যাপারে সতর্ক থাকা দরকার। ১–২ ঘণ্টার মধ্যে ৭–৮ লিটার জল খেয়ে ফেললে তা রক্তকে পাতলা করে পরিমাণে বাড়িয়ে ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স ঘটায়, তেমনি অতিরিক্ত জল কম সময়ে খেলে শিরা–ধমনী ও হার্টে চাপ পড়ে।

যদি ঘণ্টা খানেকের বেশি সময় ধরে শরীরচর্চা চলে, তা হলে আপনাকে প্রায় ৭০০ মিলিলিটার জল বেশি খেতে হবে। 

শরীরের ওজন যত তাকে ২ দিয়ে ভাগ করলে যে ফল বেরবে ততটাই জল দরকার হয় শরীরে। যেমন ওজন যদি হয় ১৮০ পাউন্ড (প্রায় ৮১ কিলোগ্রাম) তাকে ২ দিয়ে ভাগ করলে হবে ১৮০/২=৯০ আউন্স (২.৬৬ লিটার) জল খাওয়া দরকার। তবে আরও কিছু ফ্যাক্টর আছে, যেমন সারাদিনে একটা মানুষ কতটা সক্রিয়, কী পরিমাণ কাজ করছেন, শরীরকে কতটা খাটানো হচ্ছে এই বিষয়গুলোর উপরেও জলের পরিমাণ নির্ভর করে।


```