বিয়ের পর সিঁথিতে সিঁদুর Vermilion পরা বহু নারীর কাছে শুধু আচার Ritual নয়, আবেগও। কিন্তু অনেকেই অভিযোগ করেন, সিঁদুর পরার কিছুক্ষণ পর থেকেই সিঁথিতে অস্বস্তি, জ্বালাভাব বা চুলকানি Itching শুরু হয়। কেন এমন হয়? এর পেছনে বৈজ্ঞানিক কারণটাই কী? ঘরোয়া উপায়ে কীভাবে মিলতে পারে স্বস্তি?
.jpg.webp)
ছবিঃ প্রতীকী
শেষ আপডেট: 10 February 2026 20:03
দ্য ওয়াল ব্যুরোঃ বিয়ের পর সিঁথিতে সিঁদুর Vermilion পরা বহু নারীর কাছে শুধু আচার Ritual নয়, আবেগও। কিন্তু অনেকেই অভিযোগ করেন, সিঁদুর পরার কিছুক্ষণ পর থেকেই সিঁথিতে অস্বস্তি, জ্বালাভাব বা চুলকানি Itching শুরু হয়। কেন এমন হয়? এর পেছনে বৈজ্ঞানিক কারণটাই কী? ঘরোয়া উপায়ে কীভাবে মিলতে পারে স্বস্তি?
প্রথমেই জানুন কেন চুলকায়?
বিশেষজ্ঞদের মতে, সিঁথিতে চুলকানির প্রধান কারণ হতে পারে অ্যালার্জিক রিঅ্যাকশন বা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। বাজারে পাওয়া অনেক সিঁদুরে সিসা lead, কৃত্রিম রং, সুগন্ধি বা অন্যান্য রাসায়নিক মেশানো থাকে। এই উপাদানগুলি সংবেদনশীল ত্বকে জ্বালা, লালচে ভাব বা চুলকানি সৃষ্টি করতে পারে।
এছাড়াও সিঁদুর থেকে আরও যা যা হতে পারে -
বৈজ্ঞানিক ব্যাখ্যা
ত্বকের উপরিভাগে যখন কোনও অ্যালার্জেন বা রাসায়নিক পদার্থ লাগে, তখন শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা সেটিকে ক্ষতিকর মনে করে প্রতিক্রিয়া জানায়। এর ফলে হিস্টামিন নামের একটি রাসায়নিক নির্গত হয়, যা চুলকানি, লালভাব ও জ্বালার অনুভূতি তৈরি করে। একে বলা হয় অ্যালার্জিক কন্ট্যাক্ট রিঅ্যাকশন। বিশেষ করে সিঁথির অংশটি তুলনামূলকভাবে সংবেদনশীল এবং সেখানে ত্বক পাতলা হওয়ায় প্রতিক্রিয়া দ্রুত দেখা দিতে পারে।
ঘরোয়া উপায়ে কীভাবে রেহাই পাবেন?
চুলকানি শুরু হলে প্রথমেই সিঁদুর পরিষ্কার করে ফেলুন। এরপর যা যা করবেন -
কী করলে সমস্যা এড়ানো যাবে?
সৌন্দর্যের সঙ্গে স্বাস্থ্যও সমান গুরুত্বপূর্ণ। তাই সিঁদুর ব্যবহারে সচেতন থাকুন, মনে রাখবেন অস্বস্তিকে অবহেলা নয়, গুরুত্ব দিন।