Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

হৃদয়ে বসানো স্টেন্ট হৃদয়ে মিশে যাবে! হার্টের চিকিৎসায় বিপ্লব এনেছে বায়োরিসর্বেবল স্ক্যাফোল্ড

দ্য ওয়াল ব্যুরো: শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হার্টের (heart) যত্ন যে কতটা জরুরি, তা আর বলার অপেক্ষা রাখে না। সাধারণ মানুষের মধ্যে এবং বিশেষজ্ঞ মহলেও এ নিয়ে চর্চা এখন বাড়ছে। এর কারণ হল, সভ্যতা যত আধুনিক হচ্ছে, মানুষের দৈনন্দিন ব্যস্ততা

হৃদয়ে বসানো স্টেন্ট হৃদয়ে মিশে যাবে! হার্টের চিকিৎসায় বিপ্লব এনেছে বায়োরিসর্বেবল স্ক্যাফোল্ড

শেষ আপডেট: 29 September 2021 07:04

দ্য ওয়াল ব্যুরো: শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হার্টের (heart) যত্ন যে কতটা জরুরি, তা আর বলার অপেক্ষা রাখে না। সাধারণ মানুষের মধ্যে এবং বিশেষজ্ঞ মহলেও এ নিয়ে চর্চা এখন বাড়ছে। এর কারণ হল, সভ্যতা যত আধুনিক হচ্ছে, মানুষের দৈনন্দিন ব্যস্ততা যত বাড়ছে, হার্টের ওপরেও চাপ ততই বাড়ছে। হৃদরোগে আক্রান্ত হওয়া এখন আর সময়ের বা বয়সের ব্যাপার নয়। যে কোনও কেউ, যে কোনও বয়সেই আক্রান্ত হচ্ছেন হার্টের অসুখে। বয়স কম, ফিটনেস বেশি-- এসবেরও পরোয়া করছে না হার্টের রোগ। কখনও কখনও প্রাণও চলে যাচ্ছে আচমকা হৃদরোগে।What's Behind the Rise in Heart Attacks Among Young People?: Cardio  Metabolic Institute: Multi-Specialty Groupএমনকি তথ্য বলছে, ভারতবর্ষে এই হৃদরোগের যা পরিসংখ্যান, তা রীতিমতো ভীতিপ্রদ। সারা বিশ্বের হৃদরোগের রাজধানী হয়ে উঠেছে আমাদের দেশ। এ দেশে রোগের সংখ্যা যেমন বেশি, বেশি মৃত্যুও। বিশেষজ্ঞরা বলছেন, এর মূল কারণ সচেতনতার অভাব এবং অস্বাস্থ্যকর লাইফস্টাইল।3,328,193 Healthy Lifestyle Photos - Free & Royalty-Free Stock Photos from  Dreamstimeতবে সময়ের সঙ্গে সঙ্গে থেমে নেই প্রযুক্তি ও বিজ্ঞানও। এই দুইয়ের মেলবন্ধনে এবং চিকিৎসকদের তুখোড় দক্ষতায় হৃদরোগের চিকিৎসা আজ অত্যাধুনিক। প্রতিদিন নতুন নতুন পদ্ধতির উদ্ভাবন হচ্ছে, আধুনিকতর যন্ত্রের আবিষ্কার হচ্ছে। আজ, ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবসে এমনই এক নতুন চিকিৎসা পদ্ধতির কথা দ্য ওয়ালে এক্সক্লুসিভলি আলোচনা করলেন দুই সিনিয়র কনসালট্যান্ট কার্ডিওলজিস্ট, ডক্টর দিলীপ কুমার (মেডিকা সুপারস্পেশ্যালিটি হাসপাতালের ডিরেক্টর অফ ক্যাথ ল্যাব) এবং ডক্টর পি.কে. হাজরা (আমরি হাসপাতাল, ঢাকুরিয়ার ডিরেক্টর অফ ক্যাথ ল্যাব)।নতুন এই পদ্ধতির নাম বায়োরিসর্বেবল স্ক্যাফোল্ড, সংক্ষেপে বিআরএস। এই পদ্ধতি অবলম্বন করে চিকিৎসা করা যাবে হার্ট ব্লকেজের। হার্টে ব্লক হলে অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানোর পদ্ধতি সুপ্রচলিত। তবে এই স্টেন্ট বসানোর কিছু সমস্যার দিকও থাকে। সে সব সমস্যা পার করে এসেছে বিআরএস। এই পদ্ধতিতে হার্টের ধমনীর ব্লক খোলা যাবে স্টেন্ট বসানোর মতো করেই, তবে স্টেন্টের মতো কোনও কিছুই ধমনীতে থেকে যাবে না চিরকারলের মতো। বরং সেই বস্তুটি সময়ের সঙ্গে শরীরেই মিলিয়ে যাবে! অর্থাৎ কোনও চিহ্ন মাত্র রইবে না অস্ত্রোপচারের, আবার আগের অবস্থায় ফিরে যাবে হার্ট!Global Bioresorbable Vascular Scaffold Revenue Is Nearly 127 M USD In 2016  | Medgadgetআরও পড়ুন: বয়ঃসন্ধির দিকে এগোচ্ছে মেয়ে, বদল আসছে শরীর-মনে, ওকে সুস্থ রাখবেন কীভাবে? ডক্টর দিলীপ কুমার বলছিলেন, অ্যাঞ্জিওপ্লাস্টি একটি জীবনদায়ী থেরাপি। কোটি কোটি মানুষ এইভাবেই বেঁচে আছেন। কিন্তু এই স্টেন্টের কিছু সমস্যাও থাকে। থ্রম্বোসিস তার অন্যতম। আর কারও বুকে যদি একবার ব্লকেজের পরে ফের ব্লকেজ ধরা পড়ে, তার জেরে একাধিক স্টেন্ট বসানো হয়, তবে সে রোগী অনেক সমস্যায় পড়েন। এই জায়গা থেকেই এসেছে আধুনিকতর বিআরএস পদ্ধতি। এই পদ্ধতিতে বুকে বসানো স্টেন্টটি মিলিয়ে যাবে। এটি কোনও ধাতব বস্তু নয়। বিশেষভাবে তৈরি স্টেন্টটি কোনও রকম সমস্যা করবে না হার্টে। অনেক সময়ে হার্টের সাধারণ মুভমেন্টে সমস্যা হয় স্টেন্টের উপস্থিতি। এই বিআরএস-এ সেই সম্ভাবনাই নেই। কয়েক বছর পরে রোগী আদৌ বুঝতেই পারেন না, তাঁর হার্টে কোনও রকম অস্ত্রোপচার হয়েছে বলে। দেখুন, কী বলছেন ডাক্তারবাবুরা। https://www.youtube.com/watch?v=KzhcE602FSI চিকিৎসকরা বলছেন, এই নতুন যুগান্তকারী পদ্ধতিতে চিকিৎসা বিজ্ঞান কয়েক ধাপ এগিয়ে গেল। যাঁদের একবারের বেশি বার ব্লকেজ ধরা পড়ে হার্টে, যাঁদের বয়স বেশি নয়, তাঁদের জন্য এই পদ্ধতি অত্যন্ত উপযোগী। সবচেয়ে বড় কথা, এই আবিষ্কারের সঙ্গে জড়িয়ে আছে ভারতীয় চিকিৎসা-সংস্থার নাম। এখন সারা বিশ্বে এটি সমাদৃত।Journal of Cardiology & Cardiovascular Therapy | Juniper Publishersএই শহরেও এই পদ্ধতি এসে গেছে ডক্টর কুমার, ডক্টর হাজরাদের হাত ধরে। মেডিকা, আমরি এবং আরও কিছু হাসপাতালে এই নতুন বিআরএস পদ্ধতিতে অস্ত্রোপচার হয়েছে বেশ কিছু। প্রতিটি ক্ষেত্রেই রোগী ভাল আছেন, সুস্থ আছেন। কোনও রকম অসুবিধা দেখা যায়নি অস্ত্রোপচারের পরে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```