Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

দুধ খান রাতে, দোস্তি করুন সুস্বাস্থ্যের সাথে

দ্য ওয়াল ব্যুরো: “দুধ না খেলে, হবে না ভালো ছেলে”-কিন্তু কখন? দুধ একটি সুষম আহার।  এই কথা তো আমরা ছোট থেকে শুনেই বড় হযেছি।  দুধে থাকা প্রোটিন, ক্যালসিয়াম, রাইবোফ্ল্যাভিন বা বিটামিন বি সিক্স আমাদের সুস্থ রাখতে সাহায্য করে।  কিন্তু এই দুধ আপন

দুধ খান রাতে, দোস্তি করুন সুস্বাস্থ্যের সাথে

শেষ আপডেট: 13 May 2019 11:30

দ্য ওয়াল ব্যুরো: “দুধ না খেলে, হবে না ভালো ছেলে”-কিন্তু কখন? দুধ একটি সুষম আহার।  এই কথা তো আমরা ছোট থেকে শুনেই বড় হযেছি।  দুধে থাকা প্রোটিন, ক্যালসিয়াম, রাইবোফ্ল্যাভিন বা বিটামিন বি সিক্স আমাদের সুস্থ রাখতে সাহায্য করে।  কিন্তু এই দুধ আপনি কখন খাবেন আর কখন খেলে শরীরের কোনও অস্বস্তি হবে না, সেটা জানেন ? কেউ বলেন, সকাল সকাল দুধ খেলে সারাদিনের পুষ্টি পাওয়া যায়।  কিন্তু ইদানিং কিছু সমীক্ষা বলছে, সকালের চেয়ে রাতে দুধ খাওয়া শরীরের জন্য ভালো। সকালে দুধ খেলে যে সমস্যা হতে পারে আপনার সকালে দুধ খেলে আপনার হজমের সমস্যা হতে পারে।  দুধ এমনিই একটা হেভি ফুড, এতে পেট ভরা থাকে অনেকক্ষণ।  সকালে দৌড় শুরু করার আগে আপনি যখন দুধ খাচ্ছেন, তখন শুধু দুধ তো খাচ্ছেন না। সঙ্গে আরও জলখাবারও থাকছে।  সে সময়ে আপনার শরীর সবে জাগছে, সে সময়ে আপনার স্টম্যাক ততটা পরিশ্রম করে এতকিছু হজম করতে অসুবিধায় পড়ে।  তাই আপনার পেটে ব্যথা বা গ্যাসের সমস্যা শুরু হয়।তাই অনেক ডাক্তারই আজকাল বলছেন, সকালে দুধ খাবেন না। রাতে দুধ খাওয়ার উপকার রাতে আমরা প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমোই।  সে সময় অনেকক্ষণ আমাদের পেটে কোনও খাবার পৌঁছয় না।  তাই রাতে দুধ খেয়ে ঘুমোলে, খালি পেট থাকার সমস্যা মিটে যায়।  খিদে পায় না মাঝরাতে।  এছাড়াও দুধ আপনার মাসলগুলোকে রিল্যাক্স করে রাখে।  ফলে সারাদিনের ক্লান্তি, ফ্যাটিগ সব দূরে চলে যায়।  আপনার ঘুমও হয় দারুণ।  আপনি স্কিন চকচকে রাখতে চাইলেও রাতেই দুধ খান।  কারণ ঘুম সুন্দর একটানা হলে আপনার স্কিনও যে সুস্থ সুন্দর থাকবে, তা তো সকলেরই জানা। তাই সকালে দৌড় শুরু করার আগে নয়, বরং রাতে বিছানাকে আপন করার আগে দুধের উপরেই ভরসা রাখুন।

```