Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

হাজারো রোগের সমাধান গ্রিন টি, সকালের কাপে চনমনে-সতেজ থাকার হদিস

সঞ্জীব আচার্য কর্ণধার সিরাম অ্যানালিসিস বাঙালির কাছে চা শুধু নেশা নয়, এক কাপ আবেগ। রাস্তায় দাঁড়িয়ে মাটির ভাঁড়ে চা হোক বা নামী রেস্তোরাঁয় বাহারি পোর্সেলিনের পাত্র, চায়ের কাপে তুফান তুলেই বাঙালির কত না আড্ডা, সমালোচনা, তর্ক-বিতর্ক। ঘন দুধ

হাজারো রোগের সমাধান গ্রিন টি, সকালের কাপে চনমনে-সতেজ থাকার হদিস

শেষ আপডেট: 29 September 2021 14:00

সঞ্জীব আচার্য

কর্ণধার সিরাম অ্যানালিসিস

বাঙালির কাছে চা শুধু নেশা নয়, এক কাপ আবেগ। রাস্তায় দাঁড়িয়ে মাটির ভাঁড়ে চা হোক বা নামী রেস্তোরাঁয় বাহারি পোর্সেলিনের পাত্র, চায়ের কাপে তুফান তুলেই বাঙালির কত না আড্ডা, সমালোচনা, তর্ক-বিতর্ক। ঘন দুধ দিয়ে সাদা চায়ের প্রতি মোহ কোন বাঙালির নেই!  তবে স্বাস্থ্য সচেতনরা একটু সমঝে চলেন। সেক্ষেত্রে গ্রিন টি (Green Tea), নানা রকম হার্বাল টি-এর চাহিদা বাড়ছে। কালের নিয়মে যেমন রুচিতে বদল এসেছে, তেমনি খাদ্য ও পানীয়ের গুণাগুন বিচার করে তবেই তার ব্যবহারে অভ্যস্ত হয়েছে মানুষ। চা-ও সেক্ষেত্রে ব্যতিক্রম নয়। আম বাঙালির বৈঠকি আড্ডায় চা আর এখন শুধু বিনোদনের সঙ্গী নয়, স্বাস্থ্য সচেতন ডায়েটেও জায়গা করে নিয়েছে। সেখানে শরীরের জন্য দারুণ কার্যকরী গ্রিন টি। ওজন কমানো থেকে রক্তে শর্করার নিয়ন্ত্রণ, হজমে সাহায্য এবং কোলেস্টেরল কমাতে ম্যাজিকের মতো কাজ করে গ্রিন টি। গ্রিন টি-এর গুণ অনেক। এর অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান অসুখবিসুখ সারায়। অম্বল-বুকজ্বালা সারাতে পারে। One Major Side Effect of Drinking Green Tea | Eat This Not That ওজন কমায় মেটাবলিজমের মাত্রা বাড়িয়ে দ্রুত ফ্যাট ঝরাতে সাহায্য করে। গ্রিন টি পলিফেনল ও ফ্লাভেনয়েডের মতো অ্যান্টি-অক্সিড্যান্টে পরিপূর্ণ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। কোলেস্টেরল রাখে বশে আমাদের শরীরে দু’রকমের লাইপোপ্রোটিন থাকে যা কোলেস্টেরল সারা শরীরে পৌঁছে দেয়। একটা হল লো-ডেনসিটি লাইপোপ্রোটিন (এলডিএল) যাকে খারাপ কোলেস্টেরল বলা হয়। অন্যটা, হাই-ডেনসিটি লাইপোপ্রোটিন (এইচডিএল) যাকে ভাল কোলেস্টেরল বলে। যদি শরীরে এলডিএলের পরিমাণ বেড়ে যায় তাহলে নানা রোগ ধরতে শুরু করে। হার্ট ফেলিওরের সম্ভাবনা বেড়ে যায়। গ্রিন টি রক্ত চলাচলকেও স্বাভাবিক রাখতে ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এর ফলে দেহের হৃদরোগের আশঙ্কা কমতে থাকে। Cinnamon Green Tea - American Institute for Cancer Research গলার সংক্রমণ কমায় গ্রিন টির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট মুখের ভিতরের ব্যাকটেরিয়াগুলিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ফলে মুখের ভিতরের দুর্গন্ধ দূর হয়। আশঙ্কা কমে গলার সংক্রমণেরও। অবসাদ দূরে রাখে অবসাদ দূর করতে গ্রিন টি অত্যন্ত কার্যকরী। এর মধ্যে থাকা ‘থায়ানিন’ নামক অ্যামাইনো অ্যাসিডটি অবসাদ, স্ট্রেস দূর করতে সাহায্য করে। 1,886 Woman Drinking Green Tea Stock Photos, Pictures & Royalty-Free Images  - iStock কখন খাবেন, দিনে কতবার খাবেন? খালি পেটে গ্রিন টি না খাওয়াই ভাল। পেপটিক আলসারের রোগীরা গ্রিন টি না খাওয়াই ভাল। অন্তঃসত্ত্বা অবস্থায় গ্রিন টি পান করতে চাইলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। শুধুমাত্র গ্রিন টি খেলে রোগ হওয়া যায় এই ধারণা সম্পূর্ণ ভুল। পুষ্টিকর খাবার ছেড়ে শুধু গ্রিন টি খেলে হিতে বিপরীত হতে পারে।  সবচেয়ে বেশি উপকার পেতে হলে কোনও ভারী খাবার খাওয়ার ২ ঘণ্টা আগে কিংবা ২ ঘণ্টা পরে গ্রিন টি খেতে পারেন। দিনে ৫-৬ বার গ্রিন টি খাওয়া মোটেই স্বাস্থ্যকর নয়। গ্রিন টিতে অ্যান্টি-অক্সিড্যান্ট যেমন থাকে, তেমনি কিন্তু ক্যাফেনও থাকে। কাজেই তিন বারের বেশি গ্রিন টি খেলে রাতে ঘুমের সমস্যা দেখা দিতে পারে। বদহজম ও ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমের সমস্যা থাকলে গ্রিন টি এড়িয়ে চলাই ভাল। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```