Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

হৃদয়ের যত্ন থেকে ক্যানসার সেলকে বাড়তে না দেওয়া, সবকিছুতেই ঢ্যাঁড়শ!

দ্য ওয়াল ব্যুরো: ঢ্যাঁড়শ বা ভেন্ডি, চেনেন আপনি? নিশ্চয় চেনেন।  তবে আমাদের অনেকেরই রান্নাঘর থেকে তো দিন দিন হারিয়ে যাচ্ছে এই ভেন্ডি।  এবার থেকে বেশি করে বাজার থেকে এই ভেন্ডি আনুন বাড়িতে। হাল্কা সবুজ বা লালচে এই আনাজ আপনাকে আরও বেশি করে সুস

হৃদয়ের যত্ন থেকে ক্যানসার সেলকে বাড়তে না দেওয়া, সবকিছুতেই ঢ্যাঁড়শ!

শেষ আপডেট: 25 July 2019 11:07

দ্য ওয়াল ব্যুরো: ঢ্যাঁড়শ বা ভেন্ডি, চেনেন আপনি? নিশ্চয় চেনেন।  তবে আমাদের অনেকেরই রান্নাঘর থেকে তো দিন দিন হারিয়ে যাচ্ছে এই ভেন্ডি।  এবার থেকে বেশি করে বাজার থেকে এই ভেন্ডি আনুন বাড়িতে। হাল্কা সবুজ বা লালচে এই আনাজ আপনাকে আরও বেশি করে সুস্থ রাখবে।  এতে থাকা হাই প্রোটিন, গুড ফ্যাট, ফাইবার, ম্যাগনেশিয়াম, ফোলিয়েট, ভিটামিন এ আপনাকে ভিতর থেকে ফিট রাখে। ১.ডায়াবেটিসে আক্রান্ত হন যদি, তাহলে রোজ খান ঢ্যাঁড়শ।  এটি আপনার কিডনির সমস্যাকেও দূর করে সহজে। ২. এতে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরের ক্ষতিকর ফ্রি র‌্যাডিক্যাল বা মলিকিউলগুলোকে নষ্ট করতে সাহায্য করে।  ফলে আপনার হার্ট খুব ভালো থাকে।  ৩. কোলেস্টরলের পরিমাণ আযত্তে রাখতে সাহায্য করে এই ঢ্যাঁড়শই।  ফলে স্বাভাবিকভাবেই হার্ট সংক্রান্ত সমস্যাও কম হয়। ৪. এতে থাকা জেল, যাকে বলা হয় মিউকিলেজ, তা আপনার হজমে সাহায্য করে অনেকটাই।  সঙ্গে ব্যাড কোলেস্টরল আপনার শরীর থেকে বাইরে বের করে দিতে সাহায্য করে। ৫. এতে থাকা লেকটিন প্রোটিন, ক্যানসার প্রতিরোধে সাহায্য করে।  লেকটিন আমাদের শরীরে ক্যানসার সেলের বৃদ্ধিকে আটকে দেয়।  এ নিয়ে বেশ কিছু গবেষণায় দেখা গেছে, স্কিনের মেলানোমা এবং মহিলাদের ব্রেস্ট ক্যানসার আটকাতে এই লেকটিনের ভূমিকা রয়েছে যথেষ্ট। অতএব যাঁরা একে এতদিন ব্রাত্য করে রাখতেন, গুণগুলো যখন জানতেই পারলেন, তাঁরা এবার বাজার থেকে ব্যাগ ভরে ভেন্ডিই কিনে আনুন।

```