Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ট্রাম্পের খবর কারা সংগ্রহ করবে, বলে দেবে সরকার! হোয়াইট হাউসে ঢুকতে পারবেন না সব সাংবাদিক

আমেরিকার প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার আসার পর ইতিমধ্যে ট্রান্সজেন্ডার অ্যাথলিটদের নিয়ে বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের খবর কারা সংগ্রহ করবে, বলে দেবে সরকার! হোয়াইট হাউসে ঢুকতে পারবেন না সব সাংবাদিক

ফাইল ছবি

শেষ আপডেট: 26 February 2025 15:51

দ্য ওয়াল ব্যুরো: সংবাদমাধ্যমের মুখ বন্ধ করতে, সাংবাদিকদের অধিকার খর্ব করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)? সম্প্রতি হোয়াইট হাউসের (White House) তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে এই প্রশ্নই উঠেছে। ট্রাম্প প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখন থেকে আমেরিকার প্রেসিডেন্টের খবর কারা করবেন, তা ঠিক করে দেবে সরকার! একই সঙ্গে, হোয়াইট হাউসে কোন কোন সাংবাদিক (Journalist) প্রবেশ করতে পারবেন, তাও নাকি ঠিক করে দেওয়া হবে। 

আমেরিকার প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার আসার পর ইতিমধ্যে ট্রান্সজেন্ডার অ্যাথলিটদের নিয়ে বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, মেয়েদের খেলাধুলায় অংশ নিতে পারবেন না তাঁরা। এবার সাংবাদিকদের নিয়ে বড় বিবৃতি দিল হোয়াইট হাউস। তাঁরা স্পষ্ট করেছে, এখন থেকে সব সাংবাদিকরা হোয়াইট হাউসে ঢুকতে পারবেন না। এয়ার ফোর্স ওয়ান এবং ওভাল অফসের মতো জায়গায় তাঁদের প্রবেশাধিকার সীমিত করা হবে। 

স্বাভাবিকভাবেই ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের পর আরও এক বিতর্ক মাথাচাড়া দিয়েছে। সংবাদিকদের কণ্ঠরোধ করার প্রত্যক্ষ চেষ্টা করা হচ্ছে বলেই দাবি করা হচ্ছে। কিন্তু প্রশ্ন, হঠাৎ এমন নির্দেশ কেন দিল হোয়াইট হাউস? বিষয়টি জানতে গেলে কয়েকদিন পিছিয়ে যেতে হবে। মূল ঘটনা সংবাদসংস্থা এপি-র সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে! 

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছিলেন মেক্সিকো উপসাগরের নাম পাল্টে ‘গালফ অফ আমেরিকা’ লিখতে। কিন্তু সেই নির্দেশ মানেনি এপি। সেই থেকেই বিতর্কের সূত্রপাত। সূত্রের খবর, এই ঘটনার পর ট্রাম্প ক্ষুব্ধ হয়েছেন এবং ওই সংস্থার এক সাংবাদিককে হোয়াইট হাউসের ওভাল অফিসের একটি অনুষ্ঠানে ঢুকতেও দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থও হয়েছিল সংবাদসংস্থা। কিন্তু তাতে লাভ হয়নি তাঁদের। 

গত ২০ জানুয়ারি দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পর ট্রাম্প ওই নির্দেশ দিয়েছিলেন। তারপর থেকে বেশিরভাগ সংবাদমাধ্যমই মেক্সিকো উপসাগরের নাম পাল্টে দিয়ে ব্যবহার করছে। কিন্তু এপি-র তরফে জানানো হয়েছিল, তাঁরা এই নির্দেশ মানবে না, পুরনো নামই ব্যবহার করবে। তারপর হোয়াইট হাউজে তাঁদের সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার ঘটনা ঘটে। এতেই আদালতে যায় এপি। তবে মার্কিন আদালত তাঁদের আর্জি খারিজ করে দেয়। 

সিদ্ধান্ত নিয়ে যে সমস্ত প্রশ্ন উঠছে তাতে আমল দেয়নি হোয়াইট হাউস। বরং তাঁদের বক্তব্য, 'নতুন কণ্ঠদের' সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। 


```