
শেষ আপডেট: 15 February 2024 08:56
দ্য ওয়াল ব্যুরো: ১৪০ কোটি ভারতীয় আজ গর্বিত, আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দির উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ প্রতীক্ষার পর মহা সমারোহে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছে। তার পরপরই সংযুক্ত আরব আমিরশাহিতে হিন্দু মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা বা বাপস সোসাইটির তৈরি মন্দিরের উদ্বোধন করেন। মন্ত্রপাঠ করে মন্দিরে পুজো দেন, আরতিও করেন। প্রধানমন্ত্রীর কথায়, “কোটি কোটি ভারতীয়ের স্বপ্ন পূরণ হল। সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে দীর্ঘ বছরের বন্ধুত্ব রয়েছে। নয়া মন্দির মানব ইতিহাসে একটি নতুন সোনালী অধ্যায়ের সূচনা করল।”
২৭ একর জমির উপরে ৭০০ কোটি টাকা খরচ করে তৈরি এই মন্দিরের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জ়ায়েদকে ধন্যবাদ জানান এবং বলেন, “এই মন্দির ভারত ও আরব আমিরশাহির বন্ধুত্বের প্রতীক। এবার থেকে সংযুক্ত আরব আমিরশাহি শুধু বুর্জ খালিফা, ফিউচার মিউজিয়াম, শেখ জ়ায়েদ মসজিদ ও হাই-ফাই বিল্ডিংয়ের জন্যই পরিচিত হবে না, এর পরিচয়ে আরও একটি সাংস্কৃতিক অধ্যায় যোগ হল। আমি আত্মবিশ্বাসী যে আগামিদিনে বিপুল সংখ্যক ভক্তরা এখানে আসবেন।”
#WATCH | At the inauguration of BAPS Hindu temple in Abu Dhabi, PM Modi says, "This temple will be a symbol of unity & harmony...The role of the UAE government in the construction of the temple is commendable..." pic.twitter.com/clMxGk0sFG
— ANI (@ANI) February 14, 2024
সংযুক্ত আরব আমিরশাহির সরকার শুধুমাত্র এখানে বসবাসকারী ভারতীয়দেরই নয়, বরং ১৪০ কোটি ভারতবাসীর মন জয় করে নিয়েছে বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বাপস হিন্দু মন্দির উদ্বোধনের পাশাপাশি আবু ধাবিতে প্রবাসী ভারতীয়দের সঙ্গেও আলাদাভাবে দেখা করেন এবং কথা বলেন প্রধানমন্ত্রী। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে লেখেন, “আবু ধাবিতে ভারতীয়দের অভ্যর্থনা পেয়ে আমি আপ্লুত।”
Today, the world sees India as a global friend.
— PMO India (@PMOIndia) February 13, 2024
Today, India's voice is heard on every major platform of the world. pic.twitter.com/8zy3lfGTO4
সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের মুখে অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বক্তব্যে রামলালার কথাও উঠে এসেছে। প্রধানমন্ত্রী বলেন, গত কয়েকমাস আগেই অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হয়েছে। ঘর পেয়েছেন রামলালা। আর এরপরেই আবু ধাবিতে এই মন্দিরের উদ্বোধন ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির সম্পর্ককে আরও মজবুত করবে। ভবিষ্যতে এই দেশে ভারতীয়দের আনাগোনা বাড়বে, দুই দেশই সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ হবে।