Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'তুমি সন্ত্রাসী, এদেশ তোমার নয়!' চরম বর্ণবাদের শিকার সম্ভাব্য এফবিআই প্রধান কাশ প্যাটেল

কাশ প্যাটেল যদি এফবিআই প্রধান হিসেবে অনুমোদন পান, তবে তিনিই হবেন প্রথম হিন্দু ও ভারতীয়-আমেরিকান, যিনি এফবিআইয়ের নেতৃত্ব দেবেন।

'তুমি সন্ত্রাসী, এদেশ তোমার নয়!' চরম বর্ণবাদের শিকার সম্ভাব্য এফবিআই প্রধান কাশ প্যাটেল

কাশ প্যাটেল।

শেষ আপডেট: 31 January 2025 10:31

দ্য ওয়াল ব্যুরো: শৈশবে বর্ণবাদের শিকার হওয়ার অভিজ্ঞতার কথা শেয়ার করলেন আমেরিকার ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (FBI) প্রধান হিসেবে মনোনীত ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল। বৃহস্পতিবার মার্কিন সিনেটের সামনে বক্তৃতা রাখার সময়ে একথা বলেন তিনি।

৪৪ বছর বয়সি কাশ প্যাটেল সিনেটের বিচার বিভাগীয় কমিটির সামনে বলেন, 'দুর্ভাগ্যজনকভাবে আমাকে বর্ণবাদের শিকার হতে হয়েছে। তবে আমার পরিবারের সদস্যরা এখানে উপস্থিত থাকায় আমি সে কথা বিস্তারিত বলতে চাই না।'

তাঁর কথায়, '৬ জানুয়ারির ঘটনার পর যখন আমি কংগ্রেসের সামনে সাক্ষ্য দিয়েছিলাম, তখন আমার ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায়। এরপর আমার জীবনের ওপর সরাসরি ও গুরুতর হুমকি আসে। আমাকে বলা হয়েছিল, তোমার এখানে থাকার অধিকার নেই, তুমি সন্ত্রাসী, যেখান থেকে এসেছো, সেখানে ফিরে যাও। এ দেশ তোমার জন্য নয়।"

তিনি আরও বলেন, 'এটা শুধু আমার সঙ্গে হওয়া একটি ঘটনা, কিন্তু প্রতিদিনই এদেশের বহু মানুষ এমনকি প্রশাসনের সদস্যরাও এমন পরিস্থিতির সম্মুখীন হন।'

কাশ প্যাটেল যদি এফবিআই প্রধান হিসেবে অনুমোদন পান, তবে তিনিই হবেন প্রথম হিন্দু ও ভারতীয়-আমেরিকান, যিনি এফবিআইয়ের নেতৃত্ব দেবেন।

কাশ প্যাটেলের বাবা ভারতীয়। তিনি ইদি আমিনের স্বৈরাচারী শাসনামলে উগান্ডা থেকে পালিয়ে এসেছিলেন। সেই সময় উগান্ডায় প্রায় ৩ লক্ষ মানুষ শুধু জাতিগত পরিচয়ের কারণে হত্যা হয়েছিল। তাঁর মা ছিলেন তানজানিয়ার বাসিন্দা, যিনি ভারতে পড়াশোনা করেন এবং সেখানেই কাশের বাবার সঙ্গে তাঁর বিয়ে হয়।

পরবর্তী কালে তাঁদের পরিবার কানাডা হয়ে নিউ ইয়র্কের অভিবাসী হন। সেখানেই কাশের বাবা-মা, তাঁদের সাত ভাইবোন, তাঁদের পরিবার ও অন্তত এক ডজন শিশু একই ঘরে বসবাস করতেন।

কাশ বলেন, 'আমরা ভারতীয় সংস্কৃতিতে বেড়ে উঠেছিলাম, কিন্তু ধীরে ধীরে আমেরিকান সমাজের সঙ্গে নিজেকে মানিয়েও নিয়েছি।'

কাশ প্যাটেলের বক্তৃতার পরে সিনেটররাও প্রতিক্রিয়া জানান। সিনেটর থম টিলিস বলেন, 'আমি নিশ্চিত, কাশ প্যাটেল এফবিআই প্রধান হওয়ার জন্য যথেষ্ট দক্ষ ও প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ন্যায়বিচারের প্রতি অনড়।' সিনেটর চাক গ্রাসলির কথায়, 'কাশ প্যাটেলের জীবন যেন এক সংগ্রামের ইতিহাস। তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন, সঠিক কাজকে সমর্থন করেছেন এবং আমেরিকার স্বার্থই সবার আগে দেখেছেন।'

এদিনের বক্তৃতায় কাশ প্যাটেল আশ্বাস দিয়েছেন, 'আমি এফবিআই প্রধান হলে এজেন্সির সর্বোচ্চ অগ্রাধিকার হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা চাই, শিশুদের খেলার জন্য পার্ক থাকুক, যেন তারা নেশা করার পথে হাঁটতে বাধ্য না হয়।'


```